মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

কালিহাতীর সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে
কালিহাতী-মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা ও দলিল লেখকেরা। রোববার (১১ আগস্ট) সকালে কয়েক শতাধিক নারী-পুরুষ মাথায় কাফনের কাপড় বেঁধে সাব-রেজিস্টারের কার্যালয় ঘেরাও করে। পরে সাব-রেজিস্টারের কার্যালয় থেকে একটি ঝাড়ু মিছিল কালিহাতী বাসস্ট্যান্ড, থানা ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে। পরে মিছিলটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে যোগদেন বিক্ষোভকারীরা।

সমাবেশে দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ইমান আলী মিঞা, সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম সরকার, সহ-সম্পাদক শাহীন হোসেন, সাংগঠনিক সম্পাদক লিটন, কোষাধ্যক্ষ ছুরমান হোসেন, দপ্তর সম্পাদক আবু ছাইদ মিয়া, প্রচার সম্পাদক আজগর আলী, সদস্য কালিপদ পাল, বাদল চন্দ্র মজুমদার ও আনোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, কালিহাতী সাব-রেজিস্টার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলকে প্রতি দলিলে ঘুষ বাবদ অতিরিক্ত ১০ হাজার টাকা না দিলে দলিল রেজিস্ট্রি হয় না। এতে উপজেলার সাধারণ জনগণ তাদের মেয়ের বিয়ে, বিদেশ যাত্রা, চিকিৎসা ও পারিবারিক নানাবিধ জটিল সমস্যার সমাধান করতে পারেন না এবং আমরা অসহায় দলিল লেখকগণ পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে জীবন যাপন করতেছি। বক্তারা আরও বলেন, সোনার বাংলায় আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা আনন্দিত ও অভিভূত। তাঁর নিকট আকুল আবেদন ঘুষখোর, দুর্নীতিবাজ, অসামাজিক, মানবতাহীন, মিথ্যাচার, স্বৈরাচারী সাব-রেজিস্টার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের বিচার ও অবিলম্বে প্রত্যাহার করে উপজেলার সাড়ে চার লক্ষ জনগণকে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি ও দলিল লেখকদের হয়রানির কবল থেকে এবং সরকার বাহাদুরের বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি থেকে রক্ষা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102