মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

কালিহাতীতে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার অঙ্গীকার ইউপি চেয়ারম্যান ও সদস্যদের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে সকল ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার অঙ্গীকার করছেন বল্লা ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। আওয়ামী লীগ সরকার পতনের পর কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ৭ জন ইউপি সদস্য সাক্ষরিত একটি অভিযোগ (অনাস্থা) করেছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে ওই ৭ জনসহ সকল ইউপি সদস্য স্বাক্ষরিত ওই অভিযোগটি (অনাস্থা) প্রত্যাহারের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি আবেদন করা হয়। এর আগে বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদসহ সকল সদস্য পরিষদে বসে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।

এ সময় ইউপি সমস্যরা বলেন, আমাদের মাঝে কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল। আজকের পর থেকে আমারা দেশ উন্নয়নে এক সাথে কাজ করে যাব।

এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, আমার নিকট যে অভিযোগ দেওয়া হয়েছিল সেটি প্রত্যাহারের জন্য ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা একটা লিখিত আবেদন করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102