মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ৩০ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মির্জাপুরে কবরস্থান থেকে ৮টি কঙ্কাল চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সামাজিক কবরস্থান থেকে আটটি লাশের কঙ্কাল চুরির খবর জানা গেছে।

বুধবার নিশ্চিত হয় উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি গ্রামের সামাজিক কবরস্থান থেকে লাশের কঙ্কাল চুরির ঘটনাটি।

এ ঘটনার বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ সজিব জানায়, গত কয়েকদিন আগে আমাদের কবরস্থানের কবর খোঁড়ার চিহ্ন দেখতে পায়। পরে আমরা গ্রামবাসী লাশের কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করি।

কবরস্থানের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল মালেক এ বিষয়ে জানান, কবরস্থান থেকে লাশের কঙ্কাল চুরির বিষয়টি কবর খুঁড়ে নিশিত হয়েছি। এখন থেকে কবরস্থানের বাতি ও পাহারার ব্যবস্থা করব। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি সিসি ক্যামেরা প্রদানের অনুরোধ করছি। পাশাপাশি লাশের কঙ্কাল চোরদের খুঁজে বের করতে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

এ ঘটনার বিষয়ে জানতে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এর মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102