মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এই দেশটা মগের মুল্লুক হয়ে গেছিল, আওয়ামী লীগ যা ইচ্ছা তাই করেছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ধরিয়ে দিয়েছে। আবার আওয়ামী লীগের নেতারা টাকা খেয়ে ছাড়ানোর ব্যবস্থা করেছে। এজন্য গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারত না। নির্বাচনে ভোট চাইতে পারত না।

আওয়ামী লীগ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যে মামলা দিয়ে জেলে রেখেছিলেন।

১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাদগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউপি কার্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ভাদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান বাদলের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, বিএনপি নেতা আব্দুল কাদের শিকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, ভাদগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সিঙ্গাপুর শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাভলুর রহমান লাভলু মৃধা, উপজেলা বিএনপির সদস্য সোহাগ মিয়া প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102