মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

কালিহাতীতে অজ্ঞাত এক নারীর (২৪) মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত এক নারীর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয় এক গৃহবধূ পুকুরে হাঁস ছাড়তে গিয়ে লাশ ভাসতে দেখে লোকজনকে ডাকাডাকি করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরনে লাল রঙের সালোয়ার এবং হলুদ রঙের সোয়েটার ছিল।

টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইন্সপেক্টর মোখলেছুর রহমান বলেন, নিহতের আঙুলের ছাপ নিয়ে অনেক বার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। কিন্তু মরদেহটি পানিতে থাকায় আঙ্গুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুল ইসলাম বলেন, ওই নারীর পরিচয় পাওয়া না গেলে মরদেহটি আঞ্জুমানে মুফিদুল ইসলামে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102