মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :

ভারতে মহানবী (সাঃ) এর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে টাংগাইলে মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে ও ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানের শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, আল আমিনসহ মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ মিনারে সমবেত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102