মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

ঘাটাইলে  বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঘাটাইল থেকেঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামের গোলাম মোস্তফা ফকির এর বড় ছেলে মো. নাজমুল হাসান (২২) বিদ্যুৎস্পর্শে নিহত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ির পাশে ডিজিটাল স্ক্যাল মেশিনের ঘরে বিদ্যুৎস্পর্শে আহত হন নাজমুল হাসান। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় গারোবাজার নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) পরিক্ষার মাধ্যমে মৃত্য নিশ্চিত হওয়া গিয়েছে।

প্রতিবেশিরা জানান, সন্ধ্যার পর ওদের নিজস্ব ডিজিটাল স্ক্যাল মেশিনের ঘরে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হলে স্থানীয় ক্লিনিকে নিয়ে পরীক্ষা করলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে

নিহত নাজমুল হাসানের বন্ধু মো. আল আমিন জানান, মধুপুর শহীদ স্মৃতি স্কুল থেকে ২০২১ সালে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়ে বিএফ শাহীন কলেজ থেকে একাদশ শ্রেণি পাশ করে অনার্সে এডমিশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলো নিহত নাজমুল হাসান। এমতাবস্থায় তার বন্ধুর নিহতের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ইউপি সদস্য মো. নাজমুল ইসলাম জামাল বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পরে ওদের নিজস্ব ডিজিটাল স্ক্যাল মেশিনের ঘরে বিদ্যুৎস্পর্শে নিহত হন নাজমুল। নাজমুলের এ অকাল মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102