মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

টাংগাইলে সনাতন সম্প্রদায়ের লোকদের সাথে বিএনপির মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়দের সাথে টাঙ্গাইলে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপি’র উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নিবার্হী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।

টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নিবার্হী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শ্রী শ্রী কালিবাড়ি টাঙ্গাইলের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু প্রমুখ।

এ সময় বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, জেলায় ১২টি উপজেলায় প্রায় ১২শ’ পুজামন্ডপ হবে। এই পূজামণ্ডপে জেলা বিএনপি’র মাধ্যমে পৌর ও উপজেলা বিএনপি থেকে ইউনিয়ন পর্যায়ে যতগুলো মন্ডপ থাকবে সবগুলোতে বিএনপি’র সেচ্ছাসেবক টিম থাকবে। সেই টিম আপনাদের সাথে সমন্বয় করে নিরাপত্তার ব্যবস্থা করবে। যদি কোথাও কোন সমস্যা হয় তাহলে জেলা বিএনপি দ্রুত সেটি পদক্ষেপ নিবে।

এ সময় জেলা বিএনপি’র অন্যান্য নেতাকর্মী ও পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102