মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

কালিহাতীতে ৪টি ড্রেজার মেশিন জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪টি শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভিয়াইল বিলে এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন জানান, উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার জব্দ করা হয়। এলাকাবাসী কয়েকদিন ধরে উক্ত এলাকায় ড্রেজার চালানোয় ক্ষয়ক্ষতি হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করে। সেই অভিযোগের প্রেক্ষিতে রোববার (২৯ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102