মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

বাসাইলের সাজিদ খান পেলেন আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৫২৯ বার পড়া হয়েছে

মধুপুর ডেস্কঃ আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২৩ পেয়েছেন টাঙ্গাইলের বাসাইলের কৃতি সন্তান সাজিদ খান।এবছর কৃষি উদ্যোক্তা হিসেবে তিনি এই পুরস্কার পেয়েছেন।

সাজিদ খান বাসাইল পৌরসভার পশ্চিম পাড়া এলাকার মোঃ সিরাজ উদ্দিন খানের ছেলে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বিজয়ী স্কাইফ্লোরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাজিদ খানের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সাজিদ খান জানান,প্রথম আলোকে অভিন্দন জানাই এরকম সুন্দর অনুষ্ঠানের আয়োজনের জন্য। আমি টাঙ্গাইলের সন্তান। ১৬০০ জনের মধ্যে টপ ফাইভ বিজয় হয়েছি।আমি কৃষিতে এই পুরস্কার পেয়েছি।টাঙ্গাইলবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই আশা করি টাঙ্গাইলবাসী আমার পাশে থাকবে ভবিষ্যতেও।

প্রথম আলো এসএমই পুরস্কার পেলেন টাঙ্গাইলের সাজিদ খান

প্রথম আলো এসএমই পুরস্কার পেলেন টাঙ্গাইলের সাজিদ খান

এসময় আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২৩ পেয়েছেন পাঁচ প্রতিষ্ঠানের ছয়জন উদ্যোক্তা। কৃষি, প্রযুক্তি, উৎপাদন, রপ্তানিশিল্প ও নারী উদ্যোক্তা এই পাঁচ শ্রেণিতে তাঁরা এই পুরস্কার পেয়েছেন। এ ছাড়া দুটি প্রতিষ্ঠানকে সম্মানজনক স্বীকৃতি দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102