মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল

কালিহাতীতে বিশাল লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৫৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং গ্রামীণ খেলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিন্যাউড়ী যুব সমাজের উদ্যোগে বিশাল লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিন্যাউড়ী গ্রামে লাঠিবাড়ি খেলার উদ্বোধন করেন সোনালী ব্যাংকের উর্ধতন কর্মকর্তা শেখ লুৎফর রহমান। আফরোজ হোসেন খানের সভাপতিত্বে লাঠিবাড়ি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়াজ গ্রুপের ডিজিএম মনজুর হোসেন খাঁন।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নাছরিন ডালিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও জসীম খান, এলেঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিল আব্দুল বারেক প্রমূখ। লাঠিবাড়ি খেলায় বাদ্যের তালে তালে দলের নেতৃত্ব দেন সহদেবপুর ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের আব্দুল মজিদ।

২০ জনের দল লাঠিবাড়ি, রামদা, সরকি, বুকের ওপর ইটভাঙা, টিউব লাইট খাওয়া, শূন্যের ওপর লাঠি, রামদা ঘোরানো ও মাথার চুলের সাথে ঢেঁকি ঘোরানোসহ নানা ধরনের অঙ্গ-ভঙ্গি দেখানো হয় করেন। এ সময় খেলা দেখতে আশপাশের ২০ গ্রামের প্রায় ২-৩ হাজার দর্শকের উপস্থিতি ঘটে। খেলায় সার্বিক সহযোগিতা করেন বিন্যাউড়ী গ্রামবাসী। খেলা শেষে লাঠিবাড়ী খেলায় বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়। লাঠিবাড়ি খেলায় পরিচালনা করেন আরিফ হোসেন খান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102