মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে সনাতন ধর্মাবল্বীদের সাথে বিএনপির মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে উৎসবমূখর পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের লক্ষে সনাতন ধর্মাবল্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা। রবিবার (৫ অক্টোবর) রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আন্ধরা জগন্নাথ মন্দির প্রাঙ্গনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সনাতন নেতা জিতেন্দ্র নাথ সূত্রধরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জগন্নাথ মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি বজ বর্মন সরকার, সাধারণ সম্পাদক জয়সূত্র ধর, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দিন, সাধারণ সম্পাদক অতুল সাহা, জাহাঙ্গীর আলম, পৌর যুব দলের আহবায়ক হামিদুর রহমান লাঠু প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা তার বক্তৃতায় বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে তিনিসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মন্ডপের পাহাড়ায় থাকবেন বলে হিন্দু নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102