মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্মের মধ্যে দিয়েই জনগণ বুঝতে পারবে বিচার বিভাগে নেয়া পদক্ষেপ-প্রধান বিচারপতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বিচার বিভাগের কাজ ও কর্মের মধ্যে দিয়েইে জনগণ বুঝতে পারবে আমাদের পদক্ষেপ, বিচার বিভাগের স্বাধীনতা, নিরেপক্ষতা ও চিহ্নিত সন্ত্রাসীদের জামিনের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

গত শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার বাড়ীর ঐতিহ্যবাহী পূজামন্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, দানবীর রণদা প্রসাদ সাহা পরিবারের সাথে আমাদের অনেক পুরোনো সম্পর্ক। এখন উৎসবের সময় যাচ্ছে। তাদের সাথে সামিল হতে পারাই আমাদের সৌভাগ্য। এর আগে তিনি কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে গার্ড অনার প্রদান করা হয়।

পরে রণদা প্রসাদ সাহার বাড়ীর পূজামন্ডপ পরিদর্শন ও দর্শনার্থীদের সাথে সৌজন্যে স্বাক্ষাত করেন।

এসময় সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ অন্যরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102