মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) দেশব্যাপী এই দিবসটি পালন করা হয়। ভূঞাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, গাবসারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম শাপলা, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামানিক, এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মো. স্বপন আলীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলার পূর্বপ্রস্তুতি এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ক্ষেত্রে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শিত হয়, যা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এই আয়োজনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102