মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে আ.লীগ নেতা সাবেক কাউন্সিলর সুমন গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলা সদরের বাইমহাটী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রলীগ কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আহত হওয়ার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

পুলিশ জানায়, গত ১৫ আগষ্ট শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ছাত্রলীগ কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোজাহিদুল ইসলাম, ইমন সিদ্দিকী ও জাকির সিকদার আহত হয়। এই ঘটনায় প্রধান সমন্বয়ক জুবায়েদ ইসলাম নিঝুম বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তালিকাভ‚ক্ত আসামী সাবেক কাউন্সিলর সুমন হককে পুলিশ রাতে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত সুমন হককে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102