মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরের নিহত ইমনের পরিবারকে গণঅধিকার পরিষদের আর্থিক সহযোগিতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজশিক্ষার্থী ইমনের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর। সোমবার (অক্টোবর) বিকেলে গণঅধিকার পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে এই সহায়তা প্রদান করেন তিনি।

এর আগে নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দেন সাবেক ভিপি নূরুল হক নূর।

এ সময় নূর, উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, নিহত ইমনের ছোট ভাই সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

১৮ আগস্ট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ইমন। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন কলেজ ছাত্র ইমন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ইমন গোপালপুর উপজেলার নলীন নইমুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ভূঞাপুরের অলোয়া মনিরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে গোপালপুরের হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102