মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :

টাংগাইলে ৮ জেলের কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলে যমুনা নদীতে মাছ ধরার অপরাধে আট জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে জেলা সদর উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছ সংরক্ষণ অভিযানে আটক আট জেলেকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন-সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কিরাতখোল গ্রামের আবুল শেখের ছেলে মোতালেব, একই উপজেলার দেলুয়া গ্রামের গফুর শেখের ছেলে আবু হাসান, আবু সামার ছেলে আবু হানিফ, বারেক মোল্লার ছেলে মামুন মোল্লা, নজরুলের ছেলে মনিরুল, মান্নানের ছেলে রফিক, আরিফ ও এলাহি আকন্দের ছেলে শহিদ। তাদের উভয়কে ১৫ দিনের কারাদণ্ড দেন।

টাঙ্গাইলের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী জানান, আটক ওই আট জেলেদের কাছ থেকে প্রায় ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৩ লাখ টাকা। জব্দ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মোহাইমিনুল ইসলাম বলেন, জেলা সদর উপজেলায় কাকুয়া, কাতুলি ও হুগড়া ইউনিয়নের যমুনা নদী এলাকায় ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল ও ইলিশ মাছসহ ওই আট জেলেকে আটক কর তাদের প্রত্যেকেই ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ ইলিশ এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশ সদস্যরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102