মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

মির্জাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

মো. জাহাঙ্গীর হোসেন,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চূড়ান্ড পর্বের বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এতে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দল বিজয় অর্জন করে। এছাড়া একই বিদ্যালয়ের বিতার্কিক মুনতাহা শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার লাভ করেন। এর আগে গত ২১ ও ২২ অক্টোবর ৮টি দলেল মধ্যে এইক মিলনায়তনে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুরুল আলম। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102