মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাংগাইলে পানি নিস্কাশনের দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এছাড়াও প্রভাব খাটিয়ে ড্রেনের মুখ বন্ধ করায় বছর জুড়ে পানি নিষ্কাশন না হওয়ায় পচা দুর্গন্ধ ও মশার উৎপাদন হচ্ছে।

এতে হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় জনদুর্ভোগ লাঘবে ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. হাসমত আলী, ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা জয়নাল আবেদীন, সদস্য নীরব হাসান কাওছার, মো. মারুফ সিদ্দিকী প্রমুখ। এ সময় স্থানীয় এলাকাবাসী, মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ড্রেনের মুখ বন্ধ করায় প্রায় তিন বছর ধরে সারা বছরই চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াও ইতোপূর্বে ড্রেনের কাজ করার কথা হলে সাবেক কাউন্সিলর সেই ড্রেনটি পার্শ্ববর্তী বোয়ালী এলাকায় করেছেন। আমরা পৌর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের স্থানীয় বাসিন্দা, স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ আশপাশের প্রায় আট হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দুর্ভোগ লাঘবে ব্যবস্থা না নিলে পৌরসভা ঘেরাওসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102