মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

সখীপুরে মেলা বন্ধের দাবিতে মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের আদানী ভুয়াইদ গ্রামে কুটুম পাগলার মেলা স্থায়ীভাবে বন্ধের দাবিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ইন্দারজানি বাজারের তিন রাস্তার মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে এবং মুফতি আসাদুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ধলাপাড়া কলেজের প্রফেসর মোঃ মনিরুজ্জামান,মুন্সিগঞ্জ দাঃ মাদ্রাসার সুপার মোঃ আকবর হোসেন,ওলামা সংগঠনের সভাপতি মাওলানা শওকত আলী,যুব সমাজের পক্ষ থেকে আনিসুর রহমান, জোবায়ের হোসেন,শাহজালাল মেম্বার সোলায়মান, রাসেল খান,নাসির হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সখিপুর-ঘাটাইল এর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান। বক্তারা বলেন কাকড়াজান ইউনিয়নের আদানী ভুয়াইদ গ্রামে প্রতিবছর তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার নামে চলে শিরিকি বিদাতী কর্মকান্ড, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা,অশ্লীল নৃত্য, গান বাজনা,জুয়া,গাজা,মদসহ যাবতীয় মাদকের আখড়ায় পরিণত হয়। এতে করে এলাকার যুবসমাজ মাদক ও অশ্লীলতা,কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এসময় সচেতন নাগরিক সমাজের পক্ষে মুফতি আসাদুজ্জামান জানান,এলাকার মানুষের বাধা উপেক্ষা করে এ মেলার আয়োজন করা হলে আমরা সকলের সহযোগিতায় আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।তাই স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এ মেলা বন্ধে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102