মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ভৈরবে বড় ভাই হত্যা মামলার আসামী ছোট ভাই স্বপন ও তার শ্বশুর ইদ্রিস মিয়াসহ ২ জন গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৮২ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ভৈরবে বড় ভাই হত্যা মামলার আসামী ছোট ভাই স্বপন ও তার শ্বশুর ইদ্রিস মিয়া সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলো গজারিয়া  ইউনিয়নের নামাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ, এলাকাবাসি ও  নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার  সকালে নিহত লিল মিয়া ও তার ভাই স্বপন মিয়ার বসত বাড়িতে জমি সংক্রান্ত বিরোধে সালিশী বৈঠক বসে। সালিশী বৈঠকে স্বপন ১ ফুট জায়গা বেশি দাবী করেন।  কিন্ত নিহত লিল মিয়া  জায়গা বেশি দিতে রাজি না হওয়ায়  তাদের মধ্যে  কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বপন ও তার শ্বশুড়  ইদ্রিস মিয়াসহ বেশ কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে লিল মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। হামলায় সে গুরুতর আহত হলে তাকে ভৈরব  উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পুত্র  নজরুল ইসলাম  বাদী হয়ে স্বপন মিয়া ও তার শ্বশুড়  ইদ্রিস মিয়াসহ ৫ জনকে আসামী করে বৃহস্পতিবার রাতে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে ।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক মাহবুব উল্লাহ সরকার বলেন, জমি সংক্রান্ত বিরোধে সালিসি বৈঠকে লিল মিয়াকে পিটিয়ে  হত্যার অভিযোগ পেয়ে ১০ ঘন্টার মধ্যে মামলার মূল আসামি স্বপন ও তার শ্বশুড় সহ ২ জনকে গ্রেফতার করেছি। মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং গ্রেফতারকৃতদেরকে রিমান্ডের জন্য আবেদন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102