মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাংগাইলে সমন্বয়কের উপর হামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক শেখ ফরাশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) এর প্রতিবাদে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।

প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলামিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আহত শেখ ফরাশ বলেন, ‘রবিবার সন্ধ্যায় আমিসহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়ার ওয়াফেল টাইমের সামনে বসে ছিলাম। এ সময় হঠাৎ করে ৫-৭টি মোটরসাইকেল আমাদের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন আমাকে মোড়া থেকে উঠে দাঁড়াতে এবং আরেকজন ওখানেই বসতে বলে।’

তিনি আরো বলেন, ‘আমাকে দোকানের ভেতরে যাওয়ার জন্য বলে তারা।

আমি ভেতরে না গিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একজন মোড়া তুলে আমাকে সজোরে আঘাত করে। এরপর কয়েকজন মিলে আমাকে মারতে থাকে। এতে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। পরে তারা আমাকে শহরের মুসলিম পাড়ায় একটি গলিতে নিয়ে এক ঘণ্টা আটকে রাখে।

তিনি বলেন, ‘বিষয়টি জানতে পেরে সহকর্মীরা আমাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই থানায় মামলা করা হয়। হামলাকারীদের মধ্যে কয়েকজনকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে দেখেছি। হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। হামলাকারীদের দ্রুতই গ্রেপ্তারের দাবি করছি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102