মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মির্জাপুরে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার সাবেক আহ্বায়কসহ দু’নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ফেনী পৌরসভার মরহুম নুরুল ইসলামের ছেলে ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর আলম ভূইয়া রাজা (৩৪) এবং মির্জাপুর উপজেলার নাজিরপাড়া গ্রামের জামান মিয়ার ছেলে গোড়াই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দুরন্ত মিয়া (২১)।

পুলিশ জানায়, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর আলম ভূইয়া রাজা দীর্ঘদিন ধরে মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকায় স্বজনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। পুলিশ ‘ডেভিল হান্ট অপারেশন’ চালিয়ে কুড়িপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করে।

একই দিনে উপজেলার নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ছাত্রলীগ নেতা দুরন্তকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশারফ হোসেন বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে দু’ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102