মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞপুরে রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজারে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি, গুদামে তেল মজুদ করা ও ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে দুজনের জরিমানা করা হয়েছে। তারা ৫ লিটার সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য ৮৫২ টাকা থাকার পরও ৯৮০ টাকা থেকে ১ হাজার টাকায় বিক্রি করছিল। পবিত্র রমজানকে সামনে রেখে কেউ যেন এ ধরনের কাজ করতে না পারে সেদিকে সবার নজর রাখার আহ্বান জানান।

এ সময় জেলা সেনেটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম, গোবিন্দাসী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102