মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত ‘বঙ্গবন্ধু সেতুর’ নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে যমুনা নদীর নামেই ‘যমুনা সেতু’ নামকরণ করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু’ করা হয়েছে।

সন্ধ্যায় যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, বঙ্গবন্ধু সেতুর নাম বদলে ‘যমুনা সেতু’ নামকরণ করা হয়েছে। এখন থেকে এই সেতুর নাম ‘যমুনা সেতু’।

১৯৯৮ সালের ২৩ জুন মাসে যমুনা বহুমুখী সেতুটির উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে সেতুটির নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু সেতু’।

সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মধ্য দিয়ে রাজধানী ছাড়াও দেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সড়ক ও রেলপথ সংযোগ স্থাপন করেছে। এ সেতু দিয়ে প্রতিদিন ২৩-২৪ জেলার লোকজনের যাতায়াত।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর সেতুরটির টাঙ্গাইল পূর্ব ও সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তের বঙ্গবন্ধুর ম্যুর‍ালটি কালো রং দিয়ে মুছে দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102