মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছেন। উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় (লক্ষণ ঘাট) রিফিউজি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত শুক্রবার উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় এলাকার খায়রুল ইসলামের ছেলে রাজীব (৩০) সন্ধ্যা ৭টায় তার স্ত্রীর শোভা বেগমের (২৪) নিকট নেশার টাকা চায়। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারপিট করতে থাকে। এ সময় রাজিয়া বেগম এগিয়ে গেলে রাজীবের হাতে থাকা আনারস কাটার ধারালো দা দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই রাজিয়ার মৃত্যু হয়।

স্থানীয় রাজ খান জানান, রাজীব নেশার টাকা চেয়ে না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে ও স্ত্রীকে কুপিয়ে দু’হাতের কব্জি কেটে গুরুতর আহত করে। মাকে খুন করেই খান্ত হয়নি। পরে মাকে টেনেহিঁচড়ে আনারস বাগানে নিয়ে পুঁতে রাখার চেষ্টা করে। স্ত্রীর চিৎকারে এলাকার লোকজন দৌড়ে এলে রাজীব পালিয়ে যায়।

আহত শোভা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রাজীবকে রাত ২টায় পাশের গ্রাম মহিষমারা নেদুরবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102