মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ভূঞাপুরে সংঘর্ষে বিএনপির দুই নেতা আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে শূকর ছানা নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই নেতা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আহত সফিকুল ইসলাম ফকির বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম জানান, কয়েকদিন আগে উপজেলার যমুনা নদীর কুঠিবয়ড়া এলাকায় একটি গর্ভবতী শূকর দলছুট হয়ে এলাকার আলমগীর মোল্লার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে শূকরটি একাধিক বাচ্চা প্রসব করে। খবর পেয়ে শূকরপালের দেখাশোনাকারী আলমগীরের বাড়িতে আসেন। এসময় তিনি সপ্তাহখানেকের মধ্যে ছানাগুলোর সংস্পর্শে কাউকে যেতে নিষেধ করেন। এতে পরিবারের সদস্যদের ক্ষতি হওয়ার আশঙ্কার কথা জানান তিনি।

পরে বাচ্চাগুলো স্বাভাবিক আকারে এলে আলমগীর মোল্লার ভাতিজা আশিক মোল্লা পার্শ্ববর্তী একটি হিন্দু পরিবারের কাছে বিক্রি করেন। খবর পেয়ে শূকরপালের দেখাশোনাকারী আলমগীর মোল্লার বাড়িতে আসেন ছানাগুলো নিতে। কিন্তু ছানাগুলো বিক্রির কথা শুনে তারা বিচার চেয়ে চলে যান।

এরই পরিপ্রেক্ষিতে গাবসারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ফকির এগিয়ে এলে তার সঙ্গে শূকরছানা বিক্রয়কারী আশিক মোল্লা ও লিয়াকত মোল্লার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হন। এসময় সফিকুল ইসলাম ফকির এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তোতা মোল্লা আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102