মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::  টাঙ্গাইলের সখীপুরে পরকীয়ার জেরে জুয়েল শিকদার (৩৮) নামে এক যুবককে হত্যার অভিযোগে উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (৪ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল শিকদার ওই এলাকার মজনু শিকদারের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী তানিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের বাবা শনিবার (৫ এপ্রিল) সকালে থানায় হত্যা মামলা করেন।

জানা যায়, সম্প্রতি জুয়েলের সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে তানিয়া কয়েকবার স্বামীকে বোঝালেও ফল হয়নি। পরে ঘটনার দিন জুয়েল ঘুমন্ত থাকা অবস্থায় তানিয়া একটি কাঠের খণ্ড দিয়ে মাথায় আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা জানাজানি হলে এলাকাবাসী তানিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তানিয়াকে থানায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন তানিয়া।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102