মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে গ্রেফতারের দাবিতে মানববন্ধনের পর বাড়িতে আগুন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে  গিয়াস উদ্দিন নামে এক আসামি গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধনের পর তার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় উত্তেজিত জনতা।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার গ্রামে ওই আসামির বাড়িতে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গিয়াস উদ্দিনের কলাবাগানে তার চাচা আকবর আলীর ছাগল ঢোকা নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হলে একপর্যায়ে গিয়াস তার হাতে থাকা কোদালের আছাড়ি দিয়ে আকবর আলীর (৬৫)  মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় শনিবার গিয়াস উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করলে ওই রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় বাড়িতে নারী ও শিশুরা থাকলেও তারা নিরাপদে সরে যেতে সক্ষম হন।

মঙ্গলবার সকালে মির্জাপুর থানার ওসি জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102