টাংগাইলে বীর মুক্তিযোদ্ধা এনায়েত করিমের দাফন সম্পন্ন

মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিম মারা গেছেন। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরের পাড় দিঘুলিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এনায়েত করিম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে শনিবার সন্ধ্যায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিন স্ত্রী, ছয় ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

জানাজায় কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর-উত্তম) ও জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর হক মোহনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।