মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

দেশের মানুষের কাছে বিএনপি জনপ্রিয়তার শীর্ষে-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘‘দেশের মানুষের কাছে বিএনপি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এ দলকে ভালোবাসতে গিয়ে অনেকে জীবনকে হুমকির মুখে ফেলেছেন। অনেকে প্রাণ দিয়েছেন। তারপরও দলের জনপ্রিয়তা কমেনি।’’

২৪ এর জুলাই আন্দোলনে দলের তিন শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল ক্লাবে শহরস্থ বিএনপির নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘‘বিএনপির নেতাকর্মীরা ইস্পাতের চেয়ে শক্ত, সোনার মতো খাঁটি। বিএনপিকে পরাজিত করবে এমন শক্তি বাংলাদেশে হয়নি, আল্লাহর রহমতে। আমাদের দল সঠিক পথে আছে।’’

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘‘দুই দিন আগে জামায়াত দেশের মানুষের কাছে মাফ চেয়েছেন। তারা অপরাধ করছেন, মাফ চাইছেন। গণহত্যা ও মা বোনের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলেছেন, তাদের সহযোগী হিসেবে কাজ করেছেন, তাদের মুখে জনগণ ও দেশের কথা মানায় না।’’

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সহ-সভাপতি শাহীন আকন্দ প্রমুখ।

টুকু বিকেলে করটিয়ায় অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ ও কৃষক সমাবেশে অংশ নেন। সন্ধ্যায় বিএনপির ৩১ দফা প্রচার শেষে বিশাল মোটরসাইকেল শোডাউন বের করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102