মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

বিএনপির মনোনীত প্রার্থীর বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-টুকু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয়ের জন্য দলের সব পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শনিবার (২৫ অক্টোবর) সকালে টাঙ্গাইল ক্লাবের হলরুমে জেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘ভোটাররা যাতে ধানের শীষে ভোট দেন সে জন্য সব শ্রেণি-পেশার মানুষের কাছে যেতে হবে। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা সবাইকে অবহিত করতে হবে।

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহামুদুল হক সানুর সভাপতিত্বে মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও শহর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান চৌধুরী।

সভাটি সঞ্চালনা করেন টাঙ্গাইল শহর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহীন আকন্দ। তত্ত্বাবধানে করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102