```
ধনবাড়ীতে ঝড়-বৃষ্টির কারণে পাকা ধান পানিবন্দি

ধনবাড়ীতে ঝড়-বৃষ্টির কারণে পাকা ধান পানিবন্দি

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিরূপ আবহাওয়ার কারণে বোরো ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। টানা কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে কেটে রাখা ধান জমিতেই পানিবন্দি হয়ে পড়েছে। ফলে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। উপজেলা কৃষি বিভাগ থেকে জানা যায়, এ বছর উপজেলায় ১০ হাজার ৩শ’ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। গত কয়েকদিন ধরে শুরু হয়েছে ধান কর্তন। […]

মির্জাপুরে খাল খননের নামে মাটি কেটে বিক্রির অভিযোগ

মির্জাপুরে খাল খননের নামে মাটি কেটে বিক্রির অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এতে কয়েক একর জমির কাঁচা ধান, পাট ও তিলখেত নষ্ট হওয়ার দাবি করেছেন স্থানীয় কৃষকরা। গত বুধবার (২৯ এপ্রিল) উপজেলার মহেড়া ইউনিয়নের গোড়াকী এলাকায় নাজমুল ইসলাম নামের এক মাটি ব্যবসায়ী এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়া কাজ […]

টাংগাইলে ১১ দলের গণ মিছিল

টাংগাইলে ১১ দলের গণ মিছিল

গণভোটের রায় বাস্তবায়ন ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে টাঙ্গাইলে গণমিছিল করেছে ১১ দলীয় জোট। শনিবার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ মিছিলটি হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করার আহ্বান জানান। একই সঙ্গে জ্বালানি সংকট ও […]

মির্জাপুরে এক নারী ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মির্জাপুরে এক নারী ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক নবজাতকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া এলাকার লৌহজং নদীর পার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে স্থানীয় লোকজন লৌহজং নদীর গুনটিয়া এলাকায় মাটির নিচে একটি বস্তা পুঁতে থাকতে দেখেন। বস্তাটির […]

টাংগাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

টাংগাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে দীর্ঘ ১৯ বছর পর স্বামী সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোলায়মান (৩৫) সদর উপজেলার গালুটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।স্পেশাল জজ কোর্টের […]

বিগত সরকারের দায়িত্বহীনতার কারণে জনগণ ঝুঁকির মধ্যে পড়েছিল-টুকু

বিগত সরকারের দায়িত্বহীনতার কারণে জনগণ ঝুঁকির মধ্যে পড়েছিল-টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘বিগত সরকারের দায়িত্বহীনতার কারণে জনগণ ঝুঁকির মধ্যে পড়েছিল। বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের অবহেলার জন্য নিন্দা জানাই।’ সোমবার সকাল ১১টায় টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমান সরকারের উদ্যোগে ইতোমধ্যে সারা দেশে হামের […]

বাসাইলে টিকা কর্মসূচীর উদ্বোধন

বাসাইলে টিকা কর্মসূচীর উদ্বোধন

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে বাসাইল উপজেলার কাশিল কমিউনিটি ক্লিনিকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ-এর সভাপতিত্বে ​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আব্দুল […]

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকা

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত প্রার্থী তা‌লিকা ঘোষণা ক‌রে‌ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় দলের জ্যেষ্ঠ নেত্রীদের পাশাপাশি তরুণ ও মাঠপর্যায়ের নেত্রীদেরও প্রধান্য দেওয়া হয়েছে। তালিকায় থাকা উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, […]

বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল এবং সঠিক সময়ে টিকা আনার ব্যবস্থা করেনি। সোমবার (২০ এপ্রিল) সকালে টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা এই […]

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ব্যাক্তি গ্রেফতার

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ব্যাক্তি গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে নিজ বাড়িতে একা পেয়ে এক প্রতিবন্ধী তরুণী (২৫)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় এমন ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত খানুরবাড়ি গ্রামের মৃত রাধিকা সরকারের ছেলে কমল সরকার (৫০)কে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। অভিযোগে জানা যায়, গত ১৮ই আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী তরুণী বাড়িতে একা […]

```

আমাদের মধুপুর ২৪