```
গোপালপুরে যাত্রাপালা থেকে আটক ৩ নারীর কারাদন্ড

গোপালপুরে যাত্রাপালা থেকে আটক ৩ নারীর কারাদন্ড

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল গোপালপুরের নলিন বাজারে অবৈধ যাত্রাপালা ভেঙ্গে দিয়ে, ৩ নারীকে ১ মাসের জেল ও ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। সাজা প্রাপ্তরা হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা মুসলিমাবাদ গ্রামের বন্যা সরকার(২১), […]

ভৈরবে ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৪ ছিনতাইকারী ও ১ চোরসহ ৫ জনকে গ্রেফতার

ভৈরবে ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৪ ছিনতাইকারী ও ১ চোরসহ ৫ জনকে গ্রেফতার

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের প্রধানসহ ৪ ছিনতাইকারী ও ১ চোরসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকারীদের স্বীকারোক্তিতে ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ ইয়াছিন মিয়া (২১), শরীফ মিয়া (৩৩), আবদুল্লাহ (২৯) ও রানা মিয়া (৪০)। গ্রেফতারকৃতদেরকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা […]

বাসাইলে দিপ্ত হত্যা মামলার আসামী কিশোর গ্যাং সদস্য আলমগীর গ্রেফতার

বাসাইলে দিপ্ত হত্যা মামলার আসামী কিশোর গ্যাং সদস্য আলমগীর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে আলোচিত জিজান হাসান দীপ্ত (১৮) হত্যা মামলার আসামী কিশোর গ্যাংয়ের সদস্য আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন বাসাইল শ্বশানঘাট এলাকার টুইনা ওরফে টুনু মিয়ার ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা বাসাইল থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘সোমবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া থেকে […]

মির্জাপুরে মাটিখেকোদের থাবায় তিন ফসলি জমি হচ্ছে ‘নদী’

মির্জাপুরে মাটিখেকোদের থাবায় তিন ফসলি জমি হচ্ছে ‘নদী’

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে মাটিখেকোদের থাবায় তিন ফসলি জমি হচ্ছে ‘নদী’। কখনো রাতে কখনো দিনে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটিখেকোরা মাটি লুটে নিচ্ছে। এতে করে বিপুল পরিমাণ আবাদি জমি কমছে। কৃষিজমি কমে যাওয়ায় ধান, আলু, পাট, সরিষা, সবজিসহ খাদ্যশস্য উৎপাদনে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এভাবে দ্রুত কৃষিজমি কমতে থাকলে এক পর্যায়ে […]

কালিহাতীতে নিখোঁজের ১৭ দিন পর প্রবাস ফেরত এক যুবকের লাশ উদ্ধার

কালিহাতীতে নিখোঁজের ১৭ দিন পর প্রবাস ফেরত এক যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ১৭ দিন পর হাত বাঁধা মাটিতে দাবানো অবস্থায় বিল থেকে প্রবাস ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার পারখী ইউনিয়নের বগা বিল থেকে মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই যুবক পারখী দক্ষিণপাড়া গ্রামের হানিফা ওরফে কিসলুর ছেলে মুকুল (২৫)। স্থানীয় সেচপাম্প চালক চাঁন মামুদ […]

ভৈরবে ষ্ট্রোকে বাবার মৃত্যুর ঘন্টা খানেক পর বিষপানে ছেলেসহ একই পরিবারের ২ জনের মৃত্যু 

ভৈরবে ষ্ট্রোকে বাবার মৃত্যুর ঘন্টা খানেক পর বিষপানে ছেলেসহ একই পরিবারের ২ জনের মৃত্যু 

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ ভৈরবের কালিপুরে পারিবারিক কলহের জেরে ষ্ট্রোকে বাবার মৃত্যুর ঘন্টা খানেক পর বিষপানে ছেলেসহ একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে । নিহতদের নাম ফিরোজ মিয়া ও তার পুত্র রানা। আজ সকালে নিহত ফিরোজ মিয়ার মরদেহ কালিপুর গোরস্থানে দাফন করা হয়েছে । এছাড়া ছেলের মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে […]

ঘাটাইলে পাহাড়ী টিলা ছেড়ে নদীর পাড়ে নজর পড়েছে মাটিখেকোরা

ঘাটাইলে পাহাড়ী টিলা ছেড়ে নদীর পাড়ে নজর পড়েছে মাটিখেকোরা

নিজস্ব প্রতিনিধিঃ টিলা কাটা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসন। বন্ধ হয় টিলা কাটা। টিলা ছেড়ে এবার নদীপাড়ে নজর দিয়েছে মাটিখেকোরা। এরই মধ্যে উপজেলার দেওপাড়া ইউনিয়নের দক্ষিণ গাঙগাইর এলাকা দিয়ে বয়ে যাওয়া বংশাই নদীপাড়ের অনেক অংশ কেটে ফেলা হয়েছে। এসব মাটি বিক্রি করা হয়েছে ইটভাটায়। ঘাটাইল উপজেলার পাহাড়ি লাল মাটি […]

ধনবাড়ীতে অপহরণের ১২ ঘণ্টা পর এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ

ধনবাড়ীতে অপহরণের ১২ ঘণ্টা পর এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে জুনায়েদ হোসেন আহাদ নামে এক স্কুলছাত্র অপহরণের ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী দলের হোতা রবীন হোসেনকে (২৪) আটক করে গত শুক্রবার বিকেলে কোর্টে সোপর্দ করা হয়। অপহৃত ছাত্র ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আশরাফুল আলমের ছেলে। জুনায়েদ পাইস্কা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। জানা যায়, গত বৃহস্পতিবার […]

ভূঞাপুরের যমুনা নদীতে জেগে ওঠা চরের বালু বিক্রির অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে

ভূঞাপুরের যমুনা নদীতে জেগে ওঠা চরের বালু বিক্রির অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বাঁধ (রাস্তা) নির্মাণ করে জেগে ওঠা চর কেটে বালু বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া ও কোনাবাড়ি মৌজায় যমুনা নদীতে জেগে ওঠা চর কেটে বালু বিক্রি করছেন তারা। বালু বিক্রির কারণে এলজিইডি কর্তৃক নির্মিত নদী রক্ষা বাঁধের সড়ক ভেঙে যাচ্ছে। সেই সাথে ভাঙনরোধে নদীতে […]

মির্জাপুরে অবৈধভাবে মাটিকাটার ধায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মির্জাপুরে অবৈধভাবে মাটিকাটার ধায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে নদী ও নদীর তীর থেকে মাটিকাটার অপরাধে তন্ময় রাজবংশী নামে এক ভেকু চালককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় মাটিকাটা ব্যবস্থাপনা আইনে তার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বুধবার দুপুরে উপজেলার জালসুকা গ্রাম থেকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান তাকে […]

```

আমাদের মধুপুর ২৪