```
মির্জাপুরে মাটির ব্যবসা নিয়ে মারামারি করে থানায় অভিযোগ

মির্জাপুরে মাটির ব্যবসা নিয়ে মারামারি করে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাটি ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৬ এপ্রিল বিকালে উপলোর বংশাই রোডের রেলক্রসিং সংলগ্ন এলাকায়। এঘটনায় সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার/পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মনির হোসেন মানিক। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৬ এপ্রিল বিকাল আনুমানিক ৬ টার […]

মির্জাপুরে পোশাকের দোকানে ভয়াবহ আগুন

মির্জাপুরে পোশাকের দোকানে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে হাসান’স নামে তৈরি পোশাকের একটি দোকানে (ব্যবসা প্রতিষ্ঠান) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে উপজেলা সদরের তোফাজ্জল মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আইপিএস […]

মির্জাপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তা বন্ধ করার অভিযোগ

মির্জাপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তা বন্ধ করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে শত বছরের পারিবারিক রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে আরিফুর রহমান সোহেল মোল্লা নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঈদুল ফিতরের দিন সকালে রাস্তাটি বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ হয়ে রয়েছে তার চাচা বরকত মোল্লার পরিবার। রাস্তা বন্ধ করে দেয়ায় অবরুদ্ধ পরিবারের সদস্যরা ঈদুল ফিতরের নামাজে যেতে পারেননি। এতে ওই পরিবারটি মানবেতর জীবন […]

যমুনার তীরে উপভোগে মেতেছে বিনোদন প্রেমীরা

যমুনার তীরে উপভোগে মেতেছে বিনোদন প্রেমীরা

নিজস্ব প্রতিনিধিঃ ঈদের আনন্দ উপভোগ আর যান্ত্রিক জীবনে কর্মব্যস্ততার ফাঁকে পরিবার-পরিজন ও প্রিয় মানুষকে সাথে নিয়ে যমুনার তীরে উপভোগে মেতেছে বিনোদন প্রেমীরা। এ উৎসবকে কেন্দ্র করে টাঙ্গাইলের অন্যতম বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে যমুনা নদীর তীরবর্তী গরিলাবাড়ী পাথরঘাটে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু ও নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে রেলসেতু দেখতে ছুটে […]

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছে ছাত্রলীগ নেতা

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছে ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ১৯ মাসের ছেলে সন্তান রেখে এক ছাত্রলীগ নেতার সঙ্গে উধাও হওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম রোমান খান। তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত শনিবার (১৩ এপ্রিল) উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুধিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই প্রবাসীর বাবা […]

মির্জাপুরে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় পুরস্কার পেল ৬৯ শিশু-কিশোর

মির্জাপুরে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ায় পুরস্কার পেল ৬৯ শিশু-কিশোর

নিজস্ব প্রতিনিধিঃ টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৬৯ জন শিশু-কিশোর উপহার পেয়েছে। তিন জনকে বাইসাইকেল এবং ৬৬ জনের হাতে স্কুলব্যাগ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের নামাজ শেষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী এই উপহার বিতরণ করেন। শিশু-কিশোরদের মোবাইলের […]

মির্জাপুরে চাচা খুনের ঘটনায় ভাতিজা ও তার মা গ্রেফতার

মির্জাপুরে চাচা খুনের ঘটনায় ভাতিজা ও তার মা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে প্রাক্তন স্বাস্থ্য পরিদর্শক কাজী আশরাফুল আলম খুনের ঘটনায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল-র‌্যাব-১৪ ও মির্জাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো কাজী আশরাফুল আলমের ছোট ভাইয়ের স্ত্রী কহিনুর বেগম ও তার ছেলে প্রকৌশলী কাজী কামরুজ্জামান পলাশ। মির্জাপুর থানা পুলিশ মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের কুরনী গ্রামের নিজ বাড়ি থেকে কহিনুর বেগমকে […]

তৃণমূলের নেতাকর্মীরা ভালো থাকলেই আওয়ামী লীগ শক্তিশালী থাকবে-এমপি শুভ

তৃণমূলের নেতাকর্মীরা ভালো থাকলেই আওয়ামী লীগ শক্তিশালী থাকবে-এমপি শুভ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেছেন, তৃণমুল আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরা ভালো থাকলেই আওয়ামী লীগ শক্তিশালী থাকবে। বুধবার (৩ এপ্রিল) সকালে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকদের সঙ্গে ঈদ পূর্ববর্তী শুভেচ্ছা বিনিময় ঈদ […]

মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি একজন গ্রেফতার

মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি একজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে টাঙ্গাইল জেলা ও গোড়াই হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রী ও ডাকাতদের ধস্তাধস্তিতে বাসের যাত্রী নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র, বাসের চালক আনসার মোল্লা ও সহকারি এহসান মিয়া আহত হয়েছেন। তাকে […]

মির্জাপুরে এমপি শুভকে তাঁতী কল্যাণ পরিষদের সংবর্ধনা

মির্জাপুরে এমপি শুভকে তাঁতী কল্যাণ পরিষদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা তাঁতী কল্যাণ পরিষদের উদ্যোগে সংসদ সদস্য খান আহমেদ শুভকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে মির্জাপুর ক্লাবে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ দ্বিতীয় বারের মতো টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়। তাঁতী কল্যাণ […]

```

আমাদের মধুপুর ২৪