মির্জাপুরে বালু তোলার অভিযোগে খনন যন্ত্র ধ্বংস
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে চারটি খনন যন্ত্র ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলম যন্ত্রগুলো ধ্বংস করেন। এলাকাবাসী ও ইউএনওর কার্যালয় সূত্র মতে, উপজেলার ফতেপুর ইউনিয়নের এক টাকার বাজার ও থলপাড়া এলাকায় ঝিনাই নদ থেকে ফতেপুর ইউপি […]

