```
টাংগাইলে রডমিস্ত্রিকে জবাই করে হত্যা

টাংগাইলে রডমিস্ত্রিকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে এক রডমিস্ত্রিকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৮ টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ১৮ বছর বয়সী ফুলচান মিয়া ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে। সদর থানার ওসি তানভীর আহমেদ হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নিহতের […]

বাসাইলে দুই ফার্মেসিকে জরিমানা

বাসাইলে দুই ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ,ইনসুলিন রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন ঔষধের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। জানা যায়, দুটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ঔষধ,ইনসুলিন রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর  ৫১ ধারায় মনির মেডিকেল হল,বিপ্লব মেডিকেল হলকে ১০ হাজার […]

মির্জাপুরে কোরআন শরীফ অবমাননার দায়ে এক নির্মাণ শ্রমিক গ্রেফতার

মির্জাপুরে কোরআন শরীফ অবমাননার দায়ে এক নির্মাণ শ্রমিক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে কোরআন শরীফ অবমাননার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাতের দায়ে তাইজুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রবিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বানেছ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার […]

দেলদুয়ারে যুবলীগ নেতা গ্রেফতার

দেলদুয়ারে যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে যুবলীগ নেতা জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ দিনের অভিযানে গত বৃহস্পতিবার গাজীপুর জেলার কাশিমপুর থানার পানিশাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদুল উপজেলার শুভকী গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে। জানা যায়, গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ই আগস্ট উপজেলার পাথরাইল ইউনিয়নের পুঠিয়াজানী বাজারে ছাত্র-জনতার অংশগ্রহণে […]

টাংগাইলে ১৬ লাখ টাকায় এএসআইকে ডির্ভোস দিলেন কলেজছাত্রী রিয়া!!!

টাংগাইলে ১৬ লাখ টাকায় এএসআইকে ডির্ভোস দিলেন কলেজছাত্রী রিয়া!!!

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ১৬ লাখ টাকায় আপস-মীমাংসা করেছেন পুলিশের উপ-সহকারী পরিদর্শককে (এএসআই) বিয়ে করা কলেজছাত্রী রিয়া আক্তার। গত ৯ জানুয়ারি টাঙ্গাইল আদালতে অ্যাডভোকেট নাজিম উদ্দিন তালাকের মাধ্যমে এই আপস করিয়ে দেন। এসময় পুলিশ কর্মকর্তার পক্ষে একজন অ্যাডভোকেট ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। কলেজছাত্রী রিয়া আক্তার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের রাজা খানের মেয়ে ও […]

ভূঞাপুরে পর্নোগাফি মামলায় স্কুলছাত্রী গ্রেফতার

ভূঞাপুরে পর্নোগাফি মামলায় স্কুলছাত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্নজনের ছবি ব্যবহার করে পর্নো ভিডিও বানিয়ে মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে টাকা দাবির ঘটনায় এক স্কুলছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) গ্রেপ্তার ওই স্কুল শিক্ষার্থীকে আদালতে পাঠায় থানা পুলিশ। এর আগে গত রোববার রাতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শিক্ষার্থী ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে […]

নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুদরত আলীকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কুদরত আলী উপজেলার বাবনাপাড়া গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার […]

টাংগাইল হাসপাতালে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

টাংগাইল হাসপাতালে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ছানোয়ার হোসেন (৩৭) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় তার লাশ পায় পুলিশ। নিহত ছানোয়ার হোসেন জেলার মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের ভট্টবাড়ী গ্রামের হাসমত আলীর ছেলে। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ কালের কণ্ঠকে বলেন, […]

কালিহাতীতে ইট ভাটাকে জরিমানা

কালিহাতীতে ইট ভাটাকে জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে টাঙ্গাইলের কালিহাতীতে আমিন ব্রিকস ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের আমিন ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন। এ বিষয়ে ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন বলেন, সোমবার কালিহাতী উপজেলার ছুনটিয়া নামক এলাকায় অবস্থিত আমিন ব্রিকস নামের এক ইটভাটাকে […]

মির্জাপুরে অবৈধ ভাটা গুড়িয়ে দিল প্রশাসন

মির্জাপুরে অবৈধ ভাটা গুড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৭টি ইটভাটার চিমনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুন। বিচারকের নির্দেশে দুটি ভেকু মেশিন দিয়ে ভাটাগুলোর চিমনি গুড়িয়ে […]

```

আমাদের মধুপুর ২৪