```
সখীপুরে ঘুমন্ত দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা

সখীপুরে ঘুমন্ত দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা

টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে ঘরের বাইরে থেকে শেকল দিয়ে আটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে জীবন বাঁচাতে দা দিয়ে টিনের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে আসেন তারা। এ ঘটনায় লাল মিয়া (৫০) দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সখীপুর পৌরসভার […]

ভূঞাপুরে সাংবাদিককে হেনস্তা ও হুমকির অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে

ভূঞাপুরে সাংবাদিককে হেনস্তা ও হুমকির অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে

টাঙ্গাইলের ভূঞাপুরে নরমাল ডেলিভারির সময় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে গালিগালাজ, মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেওয়া এবং বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর নাম ফরিদা বেগম। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা […]

মির্জাপুরে মাদকের বিরুদ্ধে অভিযান, কারাগারে ৪ জন

মির্জাপুরে মাদকের বিরুদ্ধে অভিযান, কারাগারে ৪ জন

টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তাদের কাছ থেকে ৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তারদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দিনব্যাপী উপজেলার বাগজান ও গোড়াই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ […]

হাত নেই, তবু থামেনি স্বপ্ন: পা দিয়ে লিখে অনার্সে তাওহীদের পথচলা

হাত নেই, তবু থামেনি স্বপ্ন: পা দিয়ে লিখে অনার্সে তাওহীদের পথচলা

হাত নেই বলে থেমে যায়নি পথ। পা দিয়েই লিখে চলেছেন জীবনের গল্প। শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্যকে জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৭নং দিগড় ইউনিয়নের গারট্র উত্তর পাড়া খুশিপাড়া গ্রামের কিশোর তাওহীদ ইসলাম (১৯)। জন্ম থেকেই তাঁর দুটি হাত নেই। তবে পা দুটোকেই হাত বানিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। ফজলুল হক ও […]

দুর্যোগ মোকাবিলায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মক ড্রিল

দুর্যোগ মোকাবিলায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মক ড্রিল

দুর্যোগ ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা, প্রাথমিক চিকিৎসা এবং দুর্ঘটনাকবলিত রোগীদের তাৎক্ষণিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে টাঙ্গাইলে মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও ৫০০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এ মহড়া অনুষ্ঠিত হয়। হাসপাতালের আকস্মিক দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের সময় রোগী ও স্বজনদের নিরাপদে সরিয়ে […]

টাঙ্গাইলে দুই ক্লিনিক সিলগালা

টাঙ্গাইলে দুই ক্লিনিক সিলগালা

টাঙ্গাইল পৌর শহরে অনুমোদন না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরেকটি হাসপাতালকে মোট ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) পরিচালিত এ অভিযানে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলমের নেতৃত্ব দেন। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা আরেফিন জুঁই […]

টাঙ্গাইলে ভাঙা বিদ্যুতের খুঁটিতে ঝুঁকিপূর্ণভাবে চলছে বিদ্যুৎ সরবরাহ

টাঙ্গাইলে ভাঙা বিদ্যুতের খুঁটিতে ঝুঁকিপূর্ণভাবে চলছে বিদ্যুৎ সরবরাহ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল পৌরসভার কাগমারা ইসলামবাগ এলাকায় সড়কের পাশে মাঝখান থেকে ভেঙে যাওয়া একটি বিদ্যুতের খুঁটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখে বিদ্যুৎ সরবরাহ চালু রাখার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা খুঁটিটি যেকোনো সময় পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের সঙ্গে […]

২৪ ঘণ্টার মধ্যে সখীপুর রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ মন্ত্রীর

২৪ ঘণ্টার মধ্যে সখীপুর রেঞ্জ কর্মকর্তাকে বদলির নির্দেশ মন্ত্রীর

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এমরান আলীকে ২৪ ঘণ্টার মধ্যে বদলির নির্দেশ দিয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার হলুদিয়াচালা বাজারে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নাজমুল আলমকে মোবাইল ফোনে লাউড স্পিকারে যুক্ত করে এ নির্দেশ দেন তিনি। এ সময় বিএনপির […]

গ্যাস সংকটে বিপর্যস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

গ্যাস সংকটে বিপর্যস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

মির্জাপুর প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে কয়েক দিন ধরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত জ্বালানি না পেয়ে ভোগান্তিতে পড়ছেন চালক ও পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে আবাসিক এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্নাবান্নাতেও দেখা দিয়েছে দুর্ভোগ। শুধু পরিবহন ও আবাসিক খাত নয়, গ্যাসের স্বল্পচাপের […]

ভূঞাপুরে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত

ভূঞাপুরে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে ভূঞাপুর-গোবিন্দাসী সড়কের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সকালে শহরের কলেজ গেট এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ফেলে চালক পালিয়ে গেছেন। খবর […]

```

আমাদের মধুপুর ২৪