```
ঘাটাইলের গারোবাজারে ভয়াবহ অগ্নিকান্ড

ঘাটাইলের গারোবাজারে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ। স্থানীয়রা জানান, ঘাটাইলে উপজেলার গারোবাজার এলাকার সাগরদিঘীর একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের লোজজন […]

মির্জাপুরে র‌্যাব পরিচয়ে চাঁদা নিতে এসে গ্রেফতার

মির্জাপুরে র‌্যাব পরিচয়ে চাঁদা নিতে এসে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যাব পরিচয়ে চাঁদা নিতে এসে হানিফ খান (৪৫) নামে অবসরপ্রাপ্ত এক আনসার সদস্য গ্রেপ্তার হয়েছেন। রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকায় র‌্যাব পরিচয়ে চাঁদা দাবি করলে জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। হানিফ খান টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বক্তার খানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, […]

ঈদে যমুনা সেতু মহাসড়কে যানজটের আশঙ্কা

ঈদে যমুনা সেতু মহাসড়কে যানজটের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধিঃ সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকনোমিক কো-অপারেশন বা সাসেক-২ প্রকল্পের আওতায় টাঙ্গাইল প্রান্তে প্রায় চার বছরে ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের। এ কারণে অতিরিক্ত যানবাহনের চাপসহ নানা কারণে আসন্ন ঈদে এই মহাসড়কে যানজটে চরম ভোগান্তির শঙ্কা করছেন বিভিন্ন পরিবহনের চালকরা। তবে, প্রকল্প ম্যানেজারের দাবি, ঈদে চার লেনের সুবিধা পাবেন ঘরমুখো মানুষ। […]

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালুর ঘাটে এক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর নামে আরেক ট্রাকের হেলপার নিহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাত ৭টার দিকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর টাঙ্গাইল সদরের হুগড়া বেগুনটাল এলাকার আলী মিয়ার ছেলে । তারা দীর্ঘদিন যাবত সদরের তারুটিয়া এলাকায় বসবাস করছে। ঘটনাস্থলে থাকা […]

মাভিপ্রবিতে বিজিই বিভাগের ইফতার মাহফিল

মাভিপ্রবিতে বিজিই বিভাগের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের আয়োজনে এক মহতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ই মার্চ বিকাল ৫টায় বিজিই গ্যালারিতে অনুষ্ঠিত এ মাহফিলে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান খান সিয়াম। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র […]

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়া আলুর ট্রাককে অপর ট্রাকের ধাক্কায় ইলিয়াস নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গোড়াই হাইওয়ে থানার ওসিসহ ৪ পুলিশ সদস্য এবং দুই ট্রাক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক রংপুরের বদরগঞ্জ উপজেলার গুলজার মিয়ার […]

বিএনপিকে ভাঙার জন্য ১৭ বছর ষড়যন্ত্র হয়েছে

বিএনপিকে ভাঙার জন্য ১৭ বছর ষড়যন্ত্র হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, বিএনপিকে ভাঙার জন্য দীর্ঘ ১৭ বছরে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বিএনপিকে ভাঙতে পারে নাই। তারেক রহমান নেতৃত্ব দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। তারেক রহমান জনগণের পক্ষে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তারেক […]

মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন

মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছেন। উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় (লক্ষণ ঘাট) রিফিউজি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গত শুক্রবার উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় এলাকার খায়রুল ইসলামের ছেলে রাজীব (৩০) সন্ধ্যা ৭টায় তার স্ত্রীর শোভা বেগমের (২৪) নিকট নেশার টাকা চায়। স্ত্রী টাকা দিতে […]

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঈদযাত্রায় আশঙ্কায় যানবাহন চালকরা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঈদযাত্রায় আশঙ্কায় যানবাহন চালকরা

নিজস্ব প্রতিনিধিঃ নানা জটিলতায় আট বছরেও শেষ হয়নি এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ। এতে আসন্ন ঈদেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। পরিবহন চালকেরা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাবে কাজের এ ধীরগতি। তবে নির্মাণ কাজের ধীরগতির কথা অস্বীকার করে যথাযথভাবেই কাজ হচ্ছে বলে জানালেন প্রকল্প পরিচালক। আর […]

সখীপুরে বিএনপির বাধায় কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল স্থগিত

সখীপুরে বিএনপির বাধায় কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল স্থগিত

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির বাধায় টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল স্থগিত করা হয়েছে বলে দাবি করছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১২ মার্চ) গজারিয়া ইউনিয়নের কেজিকে উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল করার কথা ছিল। কিন্তু বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে সেটি স্থগিত করা হয় বলে জানান উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান। […]

```

আমাদের মধুপুর ২৪