```
মধুপুরে শুরু হলো দেশের প্রথম বনভূমির সীমানা চিহ্নিতকরণ

মধুপুরে শুরু হলো দেশের প্রথম বনভূমির সীমানা চিহ্নিতকরণ

টাঙ্গাইলের মধুপুরের শালবনের ১৮ হাজার ৫৬৫ একর বনভূমির সীমানা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে বন অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও বেসরকারি সংগঠনের যৌথ উদ্যোগে এ কাজ চালানো হচ্ছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের একটি বনাঞ্চলের সীমানা চিহ্নিত করার কাজ শুরু হলো। ১৫০ একর বনভূমি দখলমুক্ত করে শাল ও অন্যান্য […]

ঘাটাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি

ঘাটাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শিক্ষা সফরগামী চারটি স্কুলবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরের দিকে ঘাটাইল-সাগরদিঘী সড়কের সাগরদিঘী ইউনিয়নের লক্ষণেরবাধা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরের জন্য চারটি বাস নিয়ে নাটোরের গ্রিনভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দেন। ভোর সাড়ে ৪টার দিকে বাস চারটি […]

টাংগাইলে বাস ডাকাতির মূল হোতা ৭ দিনের রিমান্ডে

টাংগাইলে বাস ডাকাতির মূল হোতা ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে নেত্রকোনা জেলার পুর্বধলা থানার সাধুপাড়া গ্রাম থেকে বাস ডাকাতির মূল পরিকল্পনাকারী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার ভাই রাজিব হোসেনকে আশুলিয়া থানার ধানসোনা এলাকার পশ্চিম পলাশবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) […]

মধুপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মধুপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। সভায় মধুপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর করা, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, কৃষি ফসলের জন্য জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় […]

টাংগাইলে বাসে ডাকাতির ঘটনায় আরও ২জন আটক

টাংগাইলে বাসে ডাকাতির ঘটনায় আরও ২জন আটক

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের বিষয়ে মঙ্গলবার দুপুর ১২টায় জেলার পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন। এর আগে বৃহস্পতিবার রাতে […]

টাংগাইলে ৫দফা দাবিতে মশাল মিছিল

টাংগাইলে ৫দফা দাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছে টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ চত্বর থেকে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিকেলে ম্যাটস শিক্ষার্থীদের চিকিৎসক পদবি ব্যবহার নিয়ে আন্দোলন সংগ্রাম করা হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। মেডিকেলের শিক্ষার্থীরা অনেক কষ্ট করে […]

টাংগাইলে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

টাংগাইলে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এছাড়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা হতে বিকেল পর্যন্ত টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারেরর সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে উপস্থিত সমাজকর্মী মুঈদ হাসান […]

দেলদুয়ারে উরসের অনুষ্ঠানে গরুর পচা মাংস বিক্রির অভিযোগ

দেলদুয়ারে উরসের অনুষ্ঠানে গরুর পচা মাংস বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে একটি উরসের অনুষ্ঠান উপলক্ষে অসুস্থ গরুর পচা মাংস বিক্রির অভিযোগ উঠেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার লাউহাটি ইউনিয়নের নাল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত কসাই পলাতক। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর উরস পালন করেন স্থানীয় নবাব আলী। এবছরও উরস পালনের সিদ্ধান্ত নেন। উরস উপলক্ষে […]

কালিহাতীতে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

কালিহাতীতে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে পালিমা আরএইচকে উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন। প্রধান আলোচক ছিলেন ঢাকার মাহবুব গ্রুপের জিএম এবং পালিমা জাবালে নূর মাদরাসার সভাপতি মো: আবুল কালাম আজাদ। […]

গণমাধ্যম কর্মীরা সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসলে সমাজ আরও এগিয়ে যাবে

গণমাধ্যম কর্মীরা সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসলে সমাজ আরও এগিয়ে যাবে

নিজস্ব প্রতিনিধিঃ গণমাধ্যম কর্মীরা যদি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসেন, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মানুষ যত সচেতন হবে তত পরিবেশের উন্নতি হবে। আর এই সচেতনতার দায়িত্ব যদি গণমাধ্যম কর্মীরা গ্রহণ করেন তাহলে দ্রুত এর উন্নতি ঘটবে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। রোববার […]

```

আমাদের মধুপুর ২৪