```
মধুপুর-ধনবাড়ীতে শীত জেঁকে বসেছে

মধুপুর-ধনবাড়ীতে শীত জেঁকে বসেছে

নিজস্ব প্রতিনিধিঃ পৌষের মধ্য ভাগে এসে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীসহ আশপাশের জেলা-উপজেলায় কনকনে শীত জেঁকে বসেছে। সারা দিন সূর্যের মুখ দেখা না যাওয়া এবং উত্তর-পশ্চিম দিক থেকে হালকা হিমেল বাতাস বইতে থাকায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শীতের প্রকোপ বাড়ার কারণে গরিব অসহায় রিকশা চালক থেকে শুরু করে দিনমজুর শ্রেণীর মানুষ ঠিকমতো কাজে যেতে পারছেন না। […]

টাংগাইলে ট্রাক পোড়ানো মামলায় বিএনপি নেতাদের খালাস

টাংগাইলে ট্রাক পোড়ানো মামলায় বিএনপি নেতাদের খালাস

নিজস্ব প্রতিনিধিঃ ২০১৫ সালে টাঙ্গাইলে ট্রাক পোড়ানো মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুবদলের আহ্বায়ক, সদস্যসচিবসহ আসামিরা খালাস পেয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক গোলাম মাহাবুব খান এ রায় দেন। তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন। তিনি জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, যুবদলের আহ্বায়ক খন্দকার […]

ভূঞাপুর থানা ভবন যেন মরণ ফাঁদ

ভূঞাপুর থানা ভবন যেন মরণ ফাঁদ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর থানা ভবনটি অনেক পুরোনো হয়ে গেছে। বর্তমানে খসে খসে পড়ছে দ্বিতল ভবনের ছাদ ও দেওয়ালের পলেস্তারা। এতে ভবনটিতে পুলিশি কার্যক্রম ঝুঁকিতে পড়েছে। ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে পুলিশ সদস্যদের। ভূঞাপুর থানা সূত্র জানায়, ১৯৭৪ সালের ৭ আগস্ট সাবেক স্বরাষ্ট্র ও যোগাযোগমন্ত্রী প্রয়াত এম মনসুর আলী ভূঞাপুর থানা উদ্বোধন করেন। ১৯৮৩ সালের […]

টাংগাইলে ম্যুরাল ভেঙ্গে দিয়েছে অজ্ঞাত ব্যাক্তিরা

টাংগাইলে ম্যুরাল ভেঙ্গে দিয়েছে অজ্ঞাত ব্যাক্তিরা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। সোমবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভেকু দিয়ে ম্যুরালটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ম্যুরালের দুই পাশেই ভাঙা হয়েছিল। সোমবার রাতে […]

মধুপুরে প্রতিবাদ সমাবেশ

মধুপুরে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে মধুপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সোমবার বিকেলে মধুপুর উপজেলার অড়ণখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশ মাইল বাজার খেলার মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য […]

ঘাটাইলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

ঘাটাইলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ আটিয়া বন (সংরক্ষণ) অধ্যাদেশ, ১৯৮২ বাতিলের দাবি এবং বন বিভাগের বিরুদ্ধে বাড়িঘর উচ্ছেদের প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধলাপাড়া রেঞ্জ অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে উপজেলা বিএনপির নেতারা এবং বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক ভুক্তভোগী উপস্থিত ছিলেন। মানববন্ধনে […]

নাগরপুরে সরিষা ফুলের মধু সংগ্রহে মেতে উঠেছে মৌয়ালরা

নাগরপুরে সরিষা ফুলের মধু সংগ্রহে মেতে উঠেছে মৌয়ালরা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ফসলের মাঠ এখন সরিষা ফুলে হলুদ রঙে সেজেছে। সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হওয়ার সাথে সাথেই সরিষা ফুলের সমারোহে হেসে উঠে চারদিক। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। চোখ মেললেই মন জুড়িয়ে যায়। পুরো মাঠ যেন ঢেকে আছে হলুদ গালিচায়। ফুলে মৌমাছি আর প্রজাপতির নাচনে গ্রামীণ জনপদ হয়ে উঠেছে আরো মনোমুগ্ধকর। পড়ন্ত […]

মির্জাপুরে বনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

মির্জাপুরে বনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধিঃ মির্জাপুরে যৌথ অভিযান চালিয়ে বনের ভেতর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন বিভাগের এক একর জায়গা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর থেক বিকেল পর্যন্ত উপজেলার বাশতৈল রেঞ্জের বেলতৈল এলাকায় এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত […]

সখীপুরে কৃষক লীগের সাধারণ সম্পাদক আটক

সখীপুরে কৃষক লীগের সাধারণ সম্পাদক আটক

নিজস্ব প্রতিনিধিঃ সখীপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবদুল মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা মামলার আসামি আবদুল মালেক। তিনি সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, […]

মির্জাপুরে ৮ নারীসহ ১০ ডাকাত  আটক

মির্জাপুরে ৮ নারীসহ ১০ ডাকাত আটক

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাতদলের ৮ নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন সুরত মিয়া (৩৮), তাসলিমা (৩২), মো. সেলিম সরকার (৩৭), আসমা বেগম (৩০), মোছা. আলেয়া (৩৭), সোনিয়া আক্তার (২১), মোছা. রিফা আক্তার […]

```

আমাদের মধুপুর ২৪