```
মির্জাপুরে কম্বল ও টাকা দেওয়ার কথা বলে স্বর্ণালংকার লুট

মির্জাপুরে কম্বল ও টাকা দেওয়ার কথা বলে স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে কম্বল ও টাকা দেওয়ার কথা বলে যমুনা বেগম (৬০) নামের এক বৃদ্ধার গলায় থাকা সোনার চেইন ও কানের দুল খুলে নিয়ে চম্পট দিয়েছে তিন প্রতারক। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। যমুনা বেগম উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের খোরশেদ মিয়ার স্ত্রী। যমুনা […]

নাগরপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল

নাগরপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ ও ভারতীয় আগ্রাসন বন্ধের দাবিতে মোটরসাইকেলযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সকালে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর ও নাগরপুরের তৌহিদী জনতার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। মোটরসাইকেলযোগে বহর নিয়ে নাগরপুর সরকারি কলেজ গেট হইতে নাগরপুর সদরের প্রতিটি মোড় ও অলিগলিসহ সহবতপুর, ভারড়া, গয়হাটা, […]

গোপালপুরে বেপরোয়া সংঘবদ্ধ চোরচক্র

গোপালপুরে বেপরোয়া সংঘবদ্ধ চোরচক্র

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহজুড়ে সংঘবদ্ধ চুরির ঘটনায় গ্রামীণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে গোপালপুর উপজেলার বিভিন্ন গ্রামে। কৌশলে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে একাধিক বাড়িতে নগদ টাকা, স্বর্ণালংকার, বৈদ্যুতিক ট্রান্সফরমার, ব্যাটারি চালিত অটোরিকশা চুরির অভিযোগ উঠেছে। খামার শিমলা গ্রামের মৃত মোস্তফা কামালের মেয়ের জামাই শেখ রশিদ জানান, ৫ই ডিসেম্বর রাতে শ্বশুরবাড়ির খাবারে কিছু মেশানো ছিলো […]

আগে আ.লীগ চাঁদা তুলতো এখন বিএনপি তুলে: কাদের সিদ্দিকী

আগে আ.লীগ চাঁদা তুলতো এখন বিএনপি তুলে: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষী করছে। জামায়াত কিন্তু টেম্পুস্ট্যান্ড দখল করেনি, বাজার দখল করে চান্দা (চাঁদা) উঠায়নি। এটা কিন্তু বিএনপি করছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে তার নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা […]

ঘাটাইলে জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘাটাইলে জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সর্বধর্মীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার পৌর ডাকবাংলো থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী […]

ভূঞাপুরে ৩৩টি বালু ঘাটের নিয়ন্ত্রনকারী কে???

ভূঞাপুরে ৩৩টি বালু ঘাটের নিয়ন্ত্রনকারী কে???

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার বিএনপির সাধারন সম্পাদক মোঃ সেলিমুজাম্মান তালুকদার সেলু বালু মহলের ৩৩টি ঘাটের প্রধান দায়িত্বে রয়েছেন। সহযোগী হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির কোষাদক্ষ মোঃ সোলায়মান হোসেন লিটন মন্ডল, নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মোঃ সাইফুল ইসলাম ও নিকরাইল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন মন্ডল। বালু মহলের ভূঞাপুর উপজেলার দায়িত্বে মোট ৪ […]

স্বৈরাচার বিদায় হলেও ফ্যাসিবাদের চক্রান্ত এখনও থেমে নেই

স্বৈরাচার বিদায় হলেও ফ্যাসিবাদের চক্রান্ত এখনও থেমে নেই

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচারের বিদায় হয়েছে। ফ্যাসিবাদের চক্রান্ত এখনও থেমে নেই। কিন্তু ফ্যাসিবাদের প্রেতত্মারা এখনো দেশে বিরাজমান। কাজেই তারা সুযোগ খুঁজছে, আমাদের মাঝখান থেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এ জন্য আমাদের সকলকে আরও সতর্ক থাকতে হবে। গত শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে টাঙ্গাইল পৌরসভার প্রাক্তন […]

কালিহাতীতে প্রসাশনের নেই নজরদারী, ভাটায় পুড়ছে কাঠ!!!

কালিহাতীতে প্রসাশনের নেই নজরদারী, ভাটায় পুড়ছে কাঠ!!!

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের জয়নাবাড়ী (কুটুরিয়া) গ্রামে অবৈধ ফাইভ স্টার ইটভাটায় অবাধে পুড়ছে বনের কাঠ। বনের কাঠ পুড়ায় একদিকে যেমন পরিবেশের ভারসাম্য হারাচ্ছে অন্যদিকে তিন ফসলী জমিতে ভাটা গড়ে উঠায় কমে যাচ্ছে ফসলী জমি। এছাড়াও ইটভাটার কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে ফসলি জমি হুমকির মুখে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ প্রসাশনের নজরদারী না থাকায় অবাদে […]

সখীপুরে মেলা বন্ধের দাবিতে মতবিনিময়

সখীপুরে মেলা বন্ধের দাবিতে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের আদানী ভুয়াইদ গ্রামে কুটুম পাগলার মেলা স্থায়ীভাবে বন্ধের দাবিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ইন্দারজানি বাজারের তিন রাস্তার মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে এবং মুফতি আসাদুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ধলাপাড়া […]

অনেক রক্তের বিনিময়ে দেশে গনতান্ত্রিকা যাত্রা শুরু হয়েছে-সাঈদ সোহরাব

অনেক রক্তের বিনিময়ে দেশে গনতান্ত্রিকা যাত্রা শুরু হয়েছে-সাঈদ সোহরাব

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, অনেক রক্তের বিনিময়ে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব এই অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এ অধিকার প্রতিষ্ঠিত হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে […]

```

আমাদের মধুপুর ২৪