```
এদেশের মাটিতে আর কোন দিন যেন কোন ফ্যাসিস্ট কোন স্বৈরাচার ভর করতে না পারে-সাঈদ সোহরাব

এদেশের মাটিতে আর কোন দিন যেন কোন ফ্যাসিস্ট কোন স্বৈরাচার ভর করতে না পারে-সাঈদ সোহরাব

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, এদেশের মাটিতে আর কোন দিন যেন কোন ফ্যাসিস্ট, কোন স্বৈরাচার ভর করতে না পারে। বাংলাদেশ যেন আর কোন দিন নিপীড়ক নির্যাতনের দেশ হতে না পারে। এটাই হোক আমাদের অঙ্গীকার। গত শুক্রবার রাতে […]

মির্জাপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের ৪ সদস্য

মির্জাপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের ৪ সদস্য

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে একই পরিবারের ৪ জন বৌদ্ধধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (২৯ নভেম্বর) মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে কালিমা পড়ে তারা মুসলমান ধর্ম গ্রহণ করেন। মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ড. সালাউদ্দিন আশরাফী তাদের কালিমা পড়ান। এর আগে তারা আইনজীবীর সহযোগীতায় ঢাকায় নোটারী পাবলিকের মাধ্যমে গত […]

আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই

আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমাদের স্বপ্ন হলো মানুষ ফ্যাসিবাদ ও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবে না, তারা স্বাধীনভাবে মত প্রকাশ করবে এবং জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবে। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের শিল্পকলা অ্যাকাডেমিতে ছাত্রশিবিরের নবীন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিবির সভাপতি মঞ্জুরুল […]

দেশের ৪ হাজার ৫৭৭টি ইউনিয়নে কৃষক সমাবেশ করা হবে-দিপু হায়দার খান

দেশের ৪ হাজার ৫৭৭টি ইউনিয়নে কৃষক সমাবেশ করা হবে-দিপু হায়দার খান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান বলেছেন দেশের ৪ হাজার ৫৭৭টি ইউনিয়ন পরিষদে কৃষক সমাবেশ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা এই উদ্যোগ নিয়েছেন। ইউনিয়ন সমাবেশের মাধ্যমে কৃষকদের সমস্যার কথা শুনে প্রতিবেদন তৈরি করে দলের কাছে জমা দেয়া হবে। আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় […]

সখীপুরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

সখীপুরে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের ধাক্কায় মীর আকবর হোসেন (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার কীর্ত্তনখোলা চৌরাস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর উপজেলার কীর্ত্তনখোলা গজারিয়া কালিয়ানপাড়া (কেজিতে) উচ্চবিদ্যালয়ের সাবেক অফিস সহকারী ছিলেন। স্থানীয়রা জানায়, সখীপুর সিডস্টোর সড়কের কীর্ত্তনখোলা চৌরাস্তা এলাকায় গরু বহনকারী একটি ট্রাক আকবরকে ধাক্কা দিলে তিনি […]

গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে সোহান মিয়া (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর সভার পাকুয়া গ্রামের নিজ বাড়ীতে বিদ্যুতায়িত ব্যাটারী চালিত অটোরিক্সা স্পর্শ করলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের অটোরিক্সা চালক সোহেল মিয়ার ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। জানা যায়, নিহত সোহানের বাবা প্রতিদিনের মত নিজ […]

টাংগাইলে আগুনে দগ্ধ শ্রমিক নেতা কালাম মারা গেছেন

টাংগাইলে আগুনে দগ্ধ শ্রমিক নেতা কালাম মারা গেছেন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা রিকশাশ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আগুনে দগ্ধ শ্রমিক নেতা আবুল কালাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর প্রতিবাদে বুধবার (২৭ নভেম্বর) অর্ধদিবস রিকশা চলাচল বন্ধের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বাদ মাগরিব সাবালিয়া এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে বাদ আছর জেলা রিকশাশ্রমিক ইউনিয়নের কার্যালয়ের […]

আজ পরীক্ষামূলক ট্রেন চলেছে বঙ্গবন্ধু রেলসেতু দিয়ে

আজ পরীক্ষামূলক ট্রেন চলেছে বঙ্গবন্ধু রেলসেতু দিয়ে

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার (২৬ নভেম্বর) পরীক্ষামূলকভাবে (ট্রায়াল) ট্রেন চলেছে যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে। দেশের দীর্ঘতম এ রেলসেতুর ওপর দিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যাচ্ছে। কয়েকজন কর্মকর্তা জানান, ট্রেনের তিনটি বগি নিয়ে একটি ইঞ্জিন সকাল […]

ভূঞাপুরে ঋণের প্রলোভনে সমাবেশে যাওয়ার পথে ১৩ জন আটক

ভূঞাপুরে ঋণের প্রলোভনে সমাবেশে যাওয়ার পথে ১৩ জন আটক

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে যাওয়ার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় কালো রঙের একটি হায়েচ গাড়ি জব্দ করা হয়। আটকরা হচ্ছেন- ভূঞাপুর উপজেলার মহির উদ্দিন, খায়রুল, সাগর, সামাদ, মোতালেব, ঠান্ডু ও রহিমা এবং গোপালপুর উপজেলার […]

ভূঞাপুরে আওয়ামীলীগ নেতা আটক

ভূঞাপুরে আওয়ামীলীগ নেতা আটক

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম আজহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম। […]

```

আমাদের মধুপুর ২৪