```
সখীপুরে স্কুল মাঠে ২ বছর ধরে পড়ে আছে সড়ক নির্মাণসামগ্রী

সখীপুরে স্কুল মাঠে ২ বছর ধরে পড়ে আছে সড়ক নির্মাণসামগ্রী

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে কালিয়াপাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চবিদ্যালয়ের মাঠে প্রায় দুই বছর ধরে স্থানীয় একটি সড়ক মেরামতের ইটের খোয়া ও বালু ফেলে স্তূপ বানিয়ে রেখেছে সড়কটির ঠিকাদার। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ১০ থেকে ১২ দিনের কথা বলে স্কুলমাঠে ইটের খোয়া রাখলেও পরে তাদেরকে বারবার তাগিদ দিয়েও এগুলো সরানো যায়নি। এভাবে দেড়-দুই বছর হয়ে […]

বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটিতে টাংগাইলের ৩ জন

বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটিতে টাংগাইলের ৩ জন

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের গ্রাজুয়েট ফার্মাসিস্টদের অধিকার নিশ্চিত করতে এবং হসপিটাল ফার্মেসি চালুর প্রত্যয় নিয়ে দেশের ফার্মাসিস্টদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১১ অক্টোবর ধানমন্ডির কলাবাগানস্থ পানসি রেস্টুরেন্টে বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয় । এতে মো. আজিবুর রহমানকে সভাপতি এবং মোহাম্মদ মেহেদী হাসান তানভীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ […]

যমুনায় রেল সেতুর ৯৮ শতাংশ কাজ সম্পন্ন!! উদ্বোধনের অপেক্ষা

যমুনায় রেল সেতুর ৯৮ শতাংশ কাজ সম্পন্ন!! উদ্বোধনের অপেক্ষা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের প্রমত্ত্বা যমুনা নদীর ওপর নির্মিত যমুনা সেতুর ৩০০ মিটার অদূরে দেশের দীর্ঘতম নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ৯৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আর মাত্র বাকি ২ শতাংশ কাজ শেষ হলেই ডিসেম্বরে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। ট্রেন চলাচল শুরু হওয়ার পর এই রেল সেতু দিয়ে বিরতিহীনভাবে কমপক্ষে ৮৮টি ট্রেন দ্রুতগতিতে সেতু পারাপার হতে […]

গোপালপুরের নিহত ইমনের পরিবারকে গণঅধিকার পরিষদের আর্থিক সহযোগিতা

গোপালপুরের নিহত ইমনের পরিবারকে গণঅধিকার পরিষদের আর্থিক সহযোগিতা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজশিক্ষার্থী ইমনের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর। সোমবার (অক্টোবর) বিকেলে গণঅধিকার পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে এই সহায়তা প্রদান করেন তিনি। এর আগে নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দেন সাবেক ভিপি নূরুল হক নূর। এ সময় নূর, […]

টাংগাইলে বাস চাপায় দুইজনের মৃত্যু

টাংগাইলে বাস চাপায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নান্নু খান বলেন, তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিকেলে দুই মোটরসাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক […]

গোপালপুরে স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল

গোপালপুরে স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল

নিজস্ব প্রতিনিধিঃ গোপালপুরে স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। সৈয়দপুর টাইগার ক্লাবের আয়োজনে স্বাধীনতা ২.০ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকাল ৪টায়, টাঙ্গাইলের গোপালপুরের সৈয়দপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায়, ইলিভেন ষ্টার ক্লাব ট্রাইবেকারে গোলে ৪-৩ গোলে বিডি স্পোটিং ক্লাবকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মো. রিপন, সহকারী পরিচালক […]

মির্জাপুরে প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মির্জাপুরে প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. জাহাঙ্গীর হোসেন,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে দুর্নীতি দমন কমিশনের নির্দেশে প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বিতর্কের বিষয় ছিল “কেবল কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমেই দুর্নীতি দমন করা সম্ভব”। এতে উপজেলার ৮টি […]

ভূঞাপুরে আগুনে পুড়ে গেছে তুলার গোডাউন

ভূঞাপুরে আগুনে পুড়ে গেছে তুলার গোডাউন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আগুনে পুড়ে গেছে তুলার গোডাউন। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার গোবিন্দাসী বাজারে আজিম উদ্দিনের তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়। ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার স্বপন জানান, বেলা সাড়ে ১১টার দিকে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে […]

বাসাইলে জামায়াতের কর্মী সম্মেলন

বাসাইলে জামায়াতের কর্মী সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলা জামায়াতে ইসলামী দির্ঘ ২৬ বছর পর প্রকাশ্যে কর্মি সন্মেলন করেছে। রবিবার দুপুরে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে উপজেলা আমীর মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে এই সন্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ২০১৩ সালের ফেব্রুয়ারীর পর শেখ হাসিনা সরকার জামায়াতের নিবন্ধন বাতিল […]

সখীপুরে মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন

সখীপুরে মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল বনবিভাগের সখিপুর উপজেলার বহেড়াতলী রেঞ্জের সদর বিটের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে আ.লীগ পরিবারের নামে সামাজিক বনায়নের একাধিক প্লট বরাদ্দ ও নিরীহ সাধারন লোকদের নামে মিথ্যা বন মামলা দায়েরের প্রতিবাদে ২০ অক্টোবর সকাল সাড়ে দশটার সময় বেড়ীখোলা এলাকাবাসী মানবন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন,আবু সামাদ.রউফ চাঁন, শফিকুল, রাসেল, হামিদুল, মাজেদা, নুরজাহান, শিল্পী, লুৎফর, […]

```

আমাদের মধুপুর ২৪