```
টাংগাইলে কাঁচা মরিচের ঝালে পুড়ছে হাট-বাজার

টাংগাইলে কাঁচা মরিচের ঝালে পুড়ছে হাট-বাজার

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহখানেক আগেও কাঁচা মরিচ ১৮০-২২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। টাঙ্গাইলের বাজারগুলোতে বেড়েছে সবজি, মশলা, মাছ ও চালসহ সব ধরণের নিত্যপন্যের দাম। সব থেকে বেশি বেড়েছে কাঁচা মরিচের ঝাল। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে টাঙ্গাইলের বাজারগুলোতে ৪০০ টাকা কেজি প্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। […]

অভ্যন্তরীণ কোন্দলে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তালা ॥ রোগীদের ভোগান্তি

অভ্যন্তরীণ কোন্দলে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তালা ॥ রোগীদের ভোগান্তি

নিজস্ব প্রতিনিধিঃ অভ্যন্তরীণ কোন্দলের কারণে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে চিকিৎসা সেবা না পেয়ে রোগী ও স্বজনরা ফিরে যাচ্ছেন। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ছাড়াও অন্যান্য গেটেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে দিনব্যাপী কর্মস্থলে ডাক্তার ও কর্মচারীসহ স্টাফদের দেখা যায়নি। হাসপাতালে তালা ঝুলিয়ে দেওয়ার […]

টাংগাইলে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

টাংগাইলে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শহর রাবনা বাইপাস এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাবনা বাইপাস এলাকার এক মহিলা তার ফসলি জমিতে আবর্জনা পরিষ্কার করে সার দেওয়ার সময় একটি লাশ […]

টাংগাইলের নিসচা সাধারণ সম্পাদকের মৃত্যু

টাংগাইলের নিসচা সাধারণ সম্পাদকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার (৬২) নিজ বাসভবনে সোমবার (১৪ অক্টোবর) ভোর রাত আনুমানিক ৩টা ১৪ মিনিটে অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে এবং নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শহরের বেবীস্ট্যান্ড এলাকার মরহুম এ্যাডভোকেট সেকান্দার আলী চাকলাদারের বড় সন্তান […]

ঘাটাইলে হাঁস পালনে ঈশিতার ঘুরে দাড়াঁনোর গল্প

ঘাটাইলে হাঁস পালনে ঈশিতার ঘুরে দাড়াঁনোর গল্প

নিজস্ব প্রতিনিধিঃ নিভৃত গ্রামাঞ্চলের বাসিন্দা গৃহবধূ ঈশিতা রানি। স্বামী পরিমল চন্দ্র কাজ করেন দিনমজুরের। দুই সন্তানসহ চার সদস্যের টানাপোড়েন এক সংসার। একমাত্র স্বামীর আয় দিয়ে সংসার চালাতে গিয়ে চোখে ঘোর অন্ধকার নেমে আসে ঈশিতার। সংসারের অভাব আর হতাশার হাতছানিকে উপেক্ষা করে স্বপ্ন দেখেন নিজে কিছু করার। স্বামীর আয়ের ওপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়াতে […]

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে বৈদুতিক সামগ্রী বিতরণ

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে বৈদুতিক সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেটে সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানে বৈদুতিক সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে উপজেলার বৃহত্তর রামপুর পেশাজীবি এসোসিয়েশনের উদ্যোগে বৈদুতিক সামগ্রী বিতরণ করা হয়। রামপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ডুয়েটের কম্পিউটার সায়েন্স […]

টাংগাইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বিশেষ টাস্কফোর্স এর অভিযান

টাংগাইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বিশেষ টাস্কফোর্স এর অভিযান

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রীর মুল্য বৃদ্ধি রোধ, পন্যের অবৈধ মজুদ প্রতিরোধ এবং বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিতকরনে বাণিজ্য মন্ত্রণালয় হতে গঠিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) শহরের বিভিন্ন পাইকারী ও খুচরা বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন টাস্কফোর্স কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.জিয়াউল ইসলাম চৌধুরী। […]

দেলদুয়ারে দেয়ালচাপায় গৃহবধূর মৃত্যু

দেলদুয়ারে দেয়ালচাপায় গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ারে দেয়ালচাপায় শিল্পী আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার ডুবাইল ইউনিয়নের বারকুড়িয়া গ্রামে ঘটেছে এই ঘটনাটি। শিল্পী ওই গ্রামের জয়নাল মল্লিকের স্ত্রী। এই ঘটনায় শিল্পীর বোন শাহানাজ আক্তার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানা যায়, প্রতিবেশী সলিমুদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী তার বাড়ির আঙিনায় গাড়ি রাখার জন্য তৈরি […]

ভূঞাপুরে সাইফুল হত্যা মামলার আসামীর ৩ দিনের রিমান্ড

ভূঞাপুরে সাইফুল হত্যা মামলার আসামীর ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মাংস ব্যবসায়ী সাইফুল হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত লিয়াকতকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুল ইসলাম পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভূঞাপুর) আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ভূঞাপুর থানায় নিয়ে আসা হয়েছে। লিয়াকত তালুকদার […]

ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) দেশব্যাপী এই দিবসটি পালন করা হয়। ভূঞাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। উপস্থিত ছিলেন […]

```

আমাদের মধুপুর ২৪