```
টাংগাইলে সার্ভেয়ারদের কর্মবিরতি

টাংগাইলে সার্ভেয়ারদের কর্মবিরতি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের কর্মকর্তারা তিন দিনের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে। বুধবার (২ অক্টোবর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভেয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তাবায়ন পরিষদ ওই কর্মসূচি পালন করে। বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত কর্মসূচি […]

গোপালপুরে আওয়ামীলীগ সভাপতি আ. মোমেন গ্রেফতার

গোপালপুরে আওয়ামীলীগ সভাপতি আ. মোমেন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ অভিযান চালিয়ে বুধবার ভোরে পৌর শহরের কলেজ রোডের বাসভবন থেকে, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক আলমনগর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন এবং মাদারজানী গ্রামের আওয়ামীলীগ নেতা লুৎফর রহমানকে গ্রেফতার করেছে গোপালপুর থানা পুলিশ। জানা যায়, মধুপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদ হোসেন বাদি হয়ে গত ৪ আগস্ট, দাঙ্গাহাঙ্গামার অভিযোগে অজ্ঞাতনামাসহ আনুমানিক ৪/৫ […]

ভূঞাপুরে বিলের মাঝখানে ব্রিজ

ভূঞাপুরে বিলের মাঝখানে ব্রিজ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বিলের মাঝখানে খালের ওপর নির্মাণ করা হয়েছে ব্রিজ। তবে সংযোগ সড়কবিহীন ব্রিজটি কোনো কাজেই আসছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে বর্ষার পানিতে ব্রিজের চতুর্দিকে রয়েছে থই থই পানি। উপজেলার ফলদা ইউনিয়নের মমিনপুর উত্তরপাড়া চিনাখড়ি-নইলাখড়ি বিলের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়েছে। কিন্তু ব্রিজে ওঠার জন্য নেই কোনো সড়ক। ঠিকাদারী প্রতিষ্ঠানের দাবি, পানি […]

বুঝতে হবে দেশে আইন-শৃঙ্খলা বলে কিছুই নেই-কাদের সিদ্দিকী

বুঝতে হবে দেশে আইন-শৃঙ্খলা বলে কিছুই নেই-কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, দেশটা কেমন যেন হয়ে গেছে! মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন-কানুন বলতে কিছু নেই। মঙ্গলবার (১ অক্টোবর) টাঙ্গাইল শহরের বেতকায় নিহত সেনা কর্মকর্তা তানজিম […]

নাগরপুরে স্বামীর বিশেষ অঙ্গ কর্তন, স্ত্রীকে কুপিয়ে হত্যা!!!

নাগরপুরে স্বামীর বিশেষ অঙ্গ কর্তন, স্ত্রীকে কুপিয়ে হত্যা!!!

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়নে মনোয়ারা বেগম (৫০) নামে এক স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার নিজের স্বামী ময়নাল শেখ (৬০)। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ফয়েজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী ময়নাল শেখ ফয়েজপুর গ্রামের তোফান শেখের ছেলে এবং নিহত স্ত্রী মনোয়ারা বেগম একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মরহুম তাহের আমিনের মেয়ে। […]

সখীপুরে মাথায় গাছ পড়ে যুবকের মৃত্যু

সখীপুরে মাথায় গাছ পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে মাথার উপর গাছ পড়ে শাওন আহমেদ (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার নলুয়া কানু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাওন চতলবাইদ পশ্চিম পাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে। তিনি দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় বাসিন্দা ও মৃত শাওনের স্বজনেরা জানান, বিগত ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় […]

গোপালপুরের সড়ক দূর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

গোপালপুরের সড়ক দূর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ দুইটি ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে টাঙ্গাইলের গোপালপুরে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে দড়িসয়া সুরুজের রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে ভ্যান চালক বাবলু মিয়া (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় […]

কালিহাতীতে বিশাল লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

কালিহাতীতে বিশাল লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং গ্রামীণ খেলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিন্যাউড়ী যুব সমাজের উদ্যোগে বিশাল লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের বিন্যাউড়ী গ্রামে লাঠিবাড়ি খেলার উদ্বোধন করেন সোনালী ব্যাংকের উর্ধতন কর্মকর্তা শেখ লুৎফর রহমান। আফরোজ হোসেন খানের সভাপতিত্বে লাঠিবাড়ি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

মধুপুর বনের ৪৫ হাজার একর বনভূমির তিন-চতুর্থাংশই নিয়ন্ত্রনের বাইরে

মধুপুর বনের ৪৫ হাজার একর বনভূমির তিন-চতুর্থাংশই নিয়ন্ত্রনের বাইরে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরের গজারি বন ভেতর দিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক। যারা যানবাহনে জলছত্র-রসুলপুর পর্যন্ত পারাপার হন, তারা সড়কের উভয়পাশের ঝোপজঙ্গল দেখে বিমুগ্ধ হন। কিন্তু কেউ যদি কৌতূহলী হয়ে জঙ্গলের গভীরতা দেখার জন্য সড়ক থেকে ১০০ হাত ভেতরে যান তাহলে রীতিমতো হতাশ হবেন। সেখানে বন জঙ্গলের নেই কোন অস্তিত্ব। যতদূরে চোখ যায় কলা, আনারস আর […]

বাসাইলের সাজিদ খান পেলেন আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২৩

বাসাইলের সাজিদ খান পেলেন আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২৩

মধুপুর ডেস্কঃ আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২৩ পেয়েছেন টাঙ্গাইলের বাসাইলের কৃতি সন্তান সাজিদ খান।এবছর কৃষি উদ্যোক্তা হিসেবে তিনি এই পুরস্কার পেয়েছেন। সাজিদ খান বাসাইল পৌরসভার পশ্চিম পাড়া এলাকার মোঃ সিরাজ উদ্দিন খানের ছেলে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বিজয়ী স্কাইফ্লোরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাজিদ খানের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী […]

```

আমাদের মধুপুর ২৪