```
নবীকে কটুক্তির প্রতিবাদে সখীপুরে বিক্ষোভ মিছিল

নবীকে কটুক্তির প্রতিবাদে সখীপুরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ ভারতে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তাহযীবুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের আয়োজনে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ-সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাহযীবুল মাদারিসিল কওমিয়ার নায়েবে আমির ও জামি’আ রাহমানিয়া আরাবিয়া মাদরাসার নায়েবে মুহতামিম […]

শরতের শেষাংশে এসে দেখা মিলছে বর্ষার চিত্র

শরতের শেষাংশে এসে দেখা মিলছে বর্ষার চিত্র

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা পঞ্জিকায় আশ্বিনের ১১ তারিখ আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)। শরতের শেষাংশে এসে দেখা মিলছে বর্ষার চিত্র। আজ দ্বিতীয় দিনের মতো টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এতে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। বিশেষ করে শ্রমজীবী মানুষের জীবনে এমন বৃষ্টি যেন অভিশাপের মতো। বৃষ্টিতে ভিজে ভিজে রিকশা চালানো, বোঝা টানা অথবা ফুটপাতে কোনও কিছু […]

টাংগাইলে নিহত সেনা কর্মকর্তার বাড়ীতে সেনাবাহিনীর সাবেক প্রতিনিধি দল

টাংগাইলে নিহত সেনা কর্মকর্তার বাড়ীতে সেনাবাহিনীর সাবেক প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় অভিযানের সময় ‘ডাকাতের ছুরিকাঘাতে’ নিহত বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের (২৩) পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সেনাবাহিনীর সাবেক একটি প্রতিনিধি দল। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাত সদস্যের প্রতিনিধি দল নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা […]

কালিহাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কালিহাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিক্ষক নেতা ও এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিমের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নানা অনিয়ম ও স্বেচ্চাচারিতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ওই বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারিরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সাধারণ শিক্ষকদের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান […]

গোপালপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

গোপালপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গোপালপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গোপালপুর উপজেলার ৪৬টি পূজা মন্ডপে পূজা উদযাপন হবে, এর মধ্যে পৌরসভায় ১৪টি পূজা মন্ডপে, এবং ইউনিয়ন পর্যায়ে ৩২ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ থাকবে, এবং প্রত্যেকটি […]

কালিহাতীতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

কালিহাতীতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দুর্গোৎসব চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে কালিহাতী থানায় এ সভার আয়োজন করা হয়। সভায় কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইঞা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মগড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস […]

ভূঞাপুরে বাস নিয়ন্ত্রন হারিয়ে বসত ঘরে!! নিহত একজন

ভূঞাপুরে বাস নিয়ন্ত্রন হারিয়ে বসত ঘরে!! নিহত একজন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভুঞাপুরে একই দিকে যাওয়া দুইটি বাসের প্রতিযোগিতা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে বসত ঘরের উপর উল্টে পড়ে যায়। এতে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ১০জন। নিহত বৃদ্ধ আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি কুঠিবয়ড়া বাজার মোড়ে মনোহারির দোকানদার। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে […]

টাংগাইলে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

টাংগাইলে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধিঃ সমাজে এখন বহুবিদ টানাপোড়েন। নতুন নতুন সমস্যা সংকট দেখা দিচ্ছে। ধর্মের নামে সম্প্রদায়ের নামে বিভক্তি স্পষ্ট। তবে অযুত হতাশার মধ্যেই আনন্দের উপলক্ষ হয়ে আসছে শারদ উৎসব। আর মাত্র ক’দিন পর সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান উৎসব অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশে ‘ধর্ম যার যার/উৎসব সবার।’ ফলে সবার মধ্যেই এক ধরনের উৎসব […]

মাভিপ্রবিতে ফার্মেসি দিবস

মাভিপ্রবিতে ফার্মেসি দিবস

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। ‘ফার্মাসিস্টরা বিশ্বব্যাপী স্বাস্থ্য চাহিদা পূরণ করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি এবং বেলা ১১টায় ১২তলা […]

ভূঞাপুরে হামলায় চার কাউন্সিলর আহত

ভূঞাপুরে হামলায় চার কাউন্সিলর আহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভূঞাপুর পৌরসভায় কাউন্সিলরদের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় চারজন কাউন্সিলর আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর আহত পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলরকে আল আমিনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহতরা হলেন- পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন ও ১নং ওয়ার্ডের রঞ্জু মিয়া। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা গেটের সামনে এই ঘটনা ঘটে। আহতদের […]

```

আমাদের মধুপুর ২৪