```
ভূঞাপুরে ভাঙন আতঙ্কে দিন পার করছে মানুষ

ভূঞাপুরে ভাঙন আতঙ্কে দিন পার করছে মানুষ

নিজস্ব প্রতিনিধিঃ জান থেকে আসা পাহাড়ি ঢলে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে পানি বাড়ছে। একইসঙ্গে শুরু হয়েছে নদীর পাড় ভাঙন। বিগত ভাঙনের পর যেটুকু সম্বল বেঁচে ছিল, সেটিও ভাঙনের আশঙ্কায় চরম হতাশায় দিন পার করছেন নদীপাড়ের শতশত ভাঙন কবলিত মানুষ। ইতোমধ্যে কিছু কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায়, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া, ভালকুটিয়া, […]

সখীপুরে ‘উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ’

সখীপুরে ‘উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ’

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ‘উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন প্রশিক্ষণ’ বিষয়ক কৃষক-কৃষাণী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) দিনব্যাপী সখীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে বিশ্বব্যাংকের সহযোগিতায় ২০২৩-২৪ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ […]

বাসাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে শিক্ষকের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

বাসাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে শিক্ষকের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের একটি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে ভোট কেনার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ জুন) জেলার বাসাইল উপজেলার দাপনাজোর এলাকার মার্থা লিন্ডষ্ট্রম নূরজাহার বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই এমন অভিযোগ উঠেছে। পরিচালনা কমিটির বর্তমান সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু সমর্থিত একটি প্যানেল ও ওয়াটার গার্ডেন রিসোর্ট এন্ড স্পা’র চেয়ারম্যান […]

গাজীপুরে ছিনতাই হওয়া চাল ভূঞাপুরে উদ্ধার আটক ২জন

গাজীপুরে ছিনতাই হওয়া চাল ভূঞাপুরে উদ্ধার আটক ২জন

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরে ছিনতাই হওয়া ট্রাকবোঝাই চালের একাংশ টাঙ্গাইলের ভূঞাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গোডাউনের মালিক চাল ব্যবসায়ী নাজমুল জামান শিপলুসহ অন্য একটি ট্রাক চালক আজমতকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন, চাল ব্যবসায়ী শিপলু ভূঞাপুর পৌরসভার ফসলান্দি গ্রামের শিক্ষক শামসুজ্জামানের ছেলে এবং ট্রাক চালক ঘাটাইল উপজেলার মাকেশ্বর গ্রামের বাদশা মন্ডলের ছেলে আজমত। সোমবার […]

সখীপুরে সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ সভা

সখীপুরে সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিনিধিঃ সরকারের ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা হলরুমে এ উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৫ জুন) সখিপুর উপজেলা হলরুমে দুপুর আনুমানিক ২ টার দিকে উপজেলার বিভিন্ন সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে এ উদ্বুদ্ধকরণ সভার আয়োজন হয়। এতে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ […]

বাসাইলে নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বাসাইলে নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বাইসাইলে বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, […]

মির্জাপুরে অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

মির্জাপুরে অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে একটি পুকুর থেকে অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড পাহাড়পুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুর থেকে এই গ্রেনেড উদ্ধার করে পুলিশ। গ্রেনেড উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। গ্রেনেডটি দেখতে স্থানীয় লোকজন বালতির ভিতর পানিতে ডুবিয়ে রাখা […]

মির্জাপুরে ভাঙনের কবলে ধর্মীয় স্থাপনাসহ শতাধিক বসতবাড়ি

মির্জাপুরে ভাঙনের কবলে ধর্মীয় স্থাপনাসহ শতাধিক বসতবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পানি বৃদ্ধির সাথে সাথে ঝিনাই নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙনের কবলে পড়েছে ধর্মীয় স্থাপনাসহ পাঁচ গ্রামের শতাধিক পরিবারের বসতবাড়ি। ইতোমধ্যে অনেকে তাদের ঘর ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া শুরু করেছে। স্থানীয়রা জানায়, উজান থেকে নেমে আসা ঢল ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় গত দুইদিনে উপজেলার ফতেপুর এলাকায় ঝিনাই নদীতে ব্যাপক […]

কালিহাতীতে প্রেমিকার আত্মহত্যার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ

কালিহাতীতে প্রেমিকার আত্মহত্যার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারীর ‘আত্মহত্যার’ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ জুন) রাতে প্রেমিক সোহাগের ঘরে ‘আত্মহত্যা’ করেন শান্তা আক্তার। এ ঘটনায় রবিবার (২৩ জুন) দুপুরে নিহত শান্তার বোন বিউটি বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া […]

টাংগাইলের চামড়া ব্যবসা চলে গেছে দানের খাতায়

টাংগাইলের চামড়া ব্যবসা চলে গেছে দানের খাতায়

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের চামড়ার ব্যবসা চলে গেছে দানের খাতায়। জেলার কোরবানিদাতারা লাখ টাকায় কেনা পশুর চামড়া ফড়িয়া বা মৌসুমি ব্যবসায়ীরা মাত্র ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা দাম দিচ্ছেন- তাই বিক্রি না করে মাদ্রাসা, মসজিদ বা এতিম খানায় বিনামূল্যে দিয়ে দিচ্ছেন। জেলার সবচেয়ে বড় চামড়ার হাট ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় চামড়ার ক্রেতা নেই। কোরবানির পর হাটে দু-একজন […]

```

আমাদের মধুপুর ২৪