```
কালিহাতীতে বিয়ে না করায় প্রেমিকের ঘরে প্রেমিকার আত্মহত্যা

কালিহাতীতে বিয়ে না করায় প্রেমিকের ঘরে প্রেমিকার আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ দিন অবস্থান করেছিলেন শান্তা আক্তার (২৩)। কিন্তু মন গলেনি প্রেমিক সোহাগের। তাই কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করলেন শান্তা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খালুয়াবাড়ী এলাকায় প্রেমিক সোহাগের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। এদিকে সোহাগ পলাতক থাকলেও তার মা ছোবুরা বেগম […]

সখীপুরের জুলহাস স্বপ্ন পূরণ করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন

সখীপুরের জুলহাস স্বপ্ন পূরণ করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার বানিয়ারছিট গ্রামের জুলহাস দেশে থাকতে গ্রামের বিভিন্ন খামার থেকে মুরগী কিনে সেগুলো বিক্রি করতেন। এটাই ছিল তার কারবার। কিন্তু ৩ ছেলে ও ১ মেয়ের বড় সংসারে ওই ব্যবসার লাভের টাকায় জীবন-যাপন ছিল খুব কষ্টসাধ্য। তাই সিদ্ধান্ত নিয়েছিলেন প্রবাসে যাওয়ার। ছেলে-মেয়েদের পড়ালেখা ও পরিবারের খরচ জোগাতে জুলহাস (৪৪) ১২ বছর আগে […]

টাংগাইলে পিটিয়ে মারা হলো রাসেল ভাইপার

টাংগাইলে পিটিয়ে মারা হলো রাসেল ভাইপার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ায় বিষধর রাসেল ভাইপারের দেখা মিলেছে। পরে সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। গতকাল শনিবার সকালে টাঙ্গাইল জজ কোর্টের সাবেক জিপি অ্যাডভোকেট মো: আব্দুর রশিদের বাসার গেটে পাওয়া যায় এই রাসেল ভাইপার। অ্যাডভোকেট মো: আব্দুর রশিদ বলেন, টাঙ্গাইল শহরে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আমি বাসার নিচে চেম্বারে বসে […]

মির্জাপুরে বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত

মির্জাপুরে বাসের ধাক্কায় লেগুনাচালক নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় রুবেল মোল্লা (৩৬) নামের এক লেগুনাচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রুবেল মোল্লা উপজেলার ভাওড়া ইউনিয়নের আমড়রইল তেলিপাড়া গ্রামের আবুল মোল্লার ছেলে। পুলিশ জানায়, সকালে রুবেল মোল্লা লেগুনা নিয়ে মির্জাপুর থেকে চন্দ্রার উদ্দেশে রওনা হয়ে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে পেছন দিক থেকে […]

মধুপুর প্রাইভেটকার-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

মধুপুর প্রাইভেটকার-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মাহিন্দ্রা ও প্রাইভেটকারের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৮ জন। গত শুক্রবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুরের মালাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, সকালে মধুপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাওয়ার […]

বাজারে আসছে মধুপুরের সুস্বাদু আনারস

বাজারে আসছে মধুপুরের সুস্বাদু আনারস

জয়নাল আবেদীনঃ রসালো ফল আনারস। হাটবাজারে মৌসুমি ফলের ভিড়ে সুমিষ্ট ঘ্রাণ আর স্বাদের ভিন্নতার কারণে আনারসের পরিচিতি ও চাহিদা রয়েছে। আনারস মানেই মধুপুর। দেশি জাত ছাড়াও ফিলিপাইন জাতের আনারস আবাদ হয় এখানে। বস্তুত মধুপুরের আনারস সারা দেশেই জনপ্রিয়। জানা যায়, দেশের বিশেষ ভৌগোলিক এলাকা মধুপুর গড়ের লালমাটির উঁচুনিচু টিলায় আনারস আবাদ শুরু ১৯৪২ সাল থেকে। […]

ঘাটাইলে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত

ঘাটাইলে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কদমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার জুয়েল এবং বাদশা। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, সকালে জুয়েল এবং বাদশা মোটরসাইকেল যোগে ঘাটাইল যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের […]

২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে তিন কোটি টাকার টোল আদায়

নিজস্ব প্রতিনিধিঃ ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের সংখ্যা। এতে বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়ের হার। ফলে গত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে পৌঁনে তিন কোটি টাকা। বুধবার (১২ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছন। বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত […]

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিমি জুড়ে যানবাহনে ধীরগ‌তি

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিমি জুড়ে যানবাহনে ধীরগ‌তি

নিজস্ব প্রতিনিধিঃ ঈদুল আজহার ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সব ধরণের যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি ও যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এ দিকে, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত চারলেনের কাজ, চালকদের এলোমেলো […]

টাঙ্গাইলে খামারিরা প্রাকৃতিক পদ্ধতিতে গরুর পরিচর্যায় ব্যস্ত

টাঙ্গাইলে খামারিরা প্রাকৃতিক পদ্ধতিতে গরুর পরিচর্যায় ব্যস্ত

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের খামারিরা প্রাকৃতিক পদ্ধতিতে গরুর পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন। কোরবানির ঈদে জেলার ১২টি উপজেলায় এক লাখ ৮৫ হাজার পশুর চাহিদা থাকলেও খামারগুলোতে চাহিদার অতিরিক্ত ১৯ হাজার ৪০৬টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। ফলে জেলার চাহিদা মিটিয়েও খামারিরা বাড়তি পশু জেলার বাইরে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছেন। টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ […]

```

আমাদের মধুপুর ২৪