```
ঘাটাইলে লুৎফর রহমান খান আজাদ সমর্থিতদের সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ

ঘাটাইলে লুৎফর রহমান খান আজাদ সমর্থিতদের সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদকে দলীয় মনোনয়ন না দেয়ায় বিক্ষোভ মিছিল ও টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে তার সমর্থকরা। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। গতকাল দুপুরে রাস্তায় শুয়ে হাজারো […]

মির্জাপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

মির্জাপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে চোর সন্দেহে হাসমত উল্লাহ হাসু নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) আটকদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটকরা হলেন উপজেলার মহেড়া ইউনিয়নের নাহালি গ্রামের রমজান আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৬) ও একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ইয়ামিন ইসলাম (৩০)। এর আগে, বৃহস্পতিবার (২৭ […]

দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-টুকু

দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন-টুকু

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সেই আপসহীন নেত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সকলের কাছে অনুরোধ, নামাজ আদায় করে দেশ নেত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে যাতে দেশের মানুষের সেবা করতে পারেন। […]

দেলদুয়ারে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

দেলদুয়ারে মনোনয়ন দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মনোনয়ন দ্বন্দ্বে টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার এলাসিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোয়েব খান বিষয়টি নিশ্চিত করেছেন। টাঙ্গাইল-৬ (নাগরপুর দেলদুয়ার) আসনে […]

মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা  

মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাড. মোহাম্মদ আলীর পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা  হয়েছে। আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করেন। এতে অংশ নেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ সরকার, সদস্য আনোয়ার হোসেন, শোলাকুড়ি […]

মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে

মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে

মধুপুর বনাঞ্চলের গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে। এদের উপদ্রবে কৃষকরা অনেকটাই নিরুপায়। ফল, ফসল ও সবজি টালে হামলা ছাড়াও ঘরবাড়িতে চড়াও হয়ে রান্না করা খাবারে ভাগ বসাচ্ছে বানর। বাধা দিলে কামড়িয়ে আহত করছে। সপ্তাহ খানেক ধরে বনের বাইদ এলাকার পাকা রোপা আমন খেয়ে সাবাড় করছে বানররা। বানর-হনুমান শাল বনের আদি প্রাণী। গজারি ছাড়াও […]

খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন-টুকু

খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন-টুকু

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী আমাদের নেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় আপসহীন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়াবেন এটাই প্রার্থনা। মানুষের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন। বুধবার […]

টাংগাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

টাংগাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন ও নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই স্লোগানে র‌্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। সেটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ […]

ধনবাড়ীতে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ধনবাড়ীতে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি মানোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। এ সময় […]

সখীপুরে আ. লীগ লীগকে পুনর্বাসনের অভিযোগে বিএনপি নেতাদের পদত্যাগ

সখীপুরে আ. লীগ লীগকে পুনর্বাসনের অভিযোগে বিএনপি নেতাদের পদত্যাগ

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলে সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অব্যাহতিপ্রাপ্ত সভাপতিসহ ছয় নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে তাদের পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। বিষয়টি নিয়ে পুরো জেলা জুড়ে বইছে আলোচনা-সমালোচনা ঝড়। পদত্যাগকারীরা […]

```

আমাদের মধুপুর ২৪